আমেরিকায় রেকর্ড মৃত্যু একদিনে, করোনা সংক্রমণের পরিসংখ্যানে আঁতকে ওঠার জোগাড়
করোনার মহামারীতে সব রেকর্ড ভেঙে দিল আমেরিকা। একদিনে আমে্রিকায় মৃত্যু হল ১৯০০-র বেশি মানুষের। আতঙ্ক নগরীতে পরিণত হয়েছিল আগেই এবার আমেরিকা হয়ে উঠল সাক্ষাৎ মৃত্যুপুরী।
করোনার মহামারীতে সব রেকর্ড ভেঙে দিল আমেরিকা। একদিনে আমে্রিকায় মৃত্যু হল ১৯০০-র বেশি মানুষের। আতঙ্ক নগরীতে পরিণত হয়েছিল আগেই এবার আমেরিকা হয়ে উঠল সাক্ষাৎ মৃত্যুপুরী। মাত্র ২৪ ঘণ্টাতেই করোনা ভাইরাসের সংক্রমণ কাড়ল প্রায় দু-হাজার প্রাণ। তার মধ্যে শুধু নিউ ইয়র্কেই মৃত্যু হল ৮০০-র বেশি।

আমেরিকায় প্রতিদিনই হাজারেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে করোনার সংক্রমণে। আক্রান্তের সংখ্যা বাড়ছে হু-হু করে। ইতিমধ্যে চার লক্ষ ছাড়িয়ে গিয়েছে আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা। মৃত্যু হয়েছে প্রায় ১৩ হাজার মানুষের। বর্তমানে মৃতের সংখ্যা ১২ হাজার ৮৫৪। আজই হয়তো তা ছাড়িয়ে যাবে ১৩ হাজার-১৪ হাজার।
তার মধ্যে এক দিনে আমেরিকায় ১৯০০ মানুষের মৃত্যু হয়েছে। এই সংখ্যা আমেরিকার কাছে ভীতির কারণ হয়ে উঠেছে। এই বিপুল সংখ্যক মানুষের একদিনে মৃত্যুতে আতঙ্কে কাঁপছে আমেরিকা। আর আমেরিকার মধ্যে সবথেকে করুণ অবস্থা নিউইয়র্কের। নিউইয়র্কে ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যু হয়েছে ৮০০ অধিক মানুষের।
একদিনে একটি রাজ্যে এতসংখ্যক মৃত্যুর ঘটনাও আক্ষরিক অর্থে রেকর্ড। আর আমেরিকায় একদিনে ১৯০০ মৃত্যুও রেকর্ড। আমেরিকায় যেন মৃত্যুলীলা চালাচ্ছে করোনা ভাইরাস। যেমন আক্রান্তের সংখ্যা বাড়ছে হু-হু করে, তেমনই বাড়ছে মৃত্যু। শেষ সাতদিনে নিউইয়র্কে করোনা ভাইরাসের মহামারী শিখরে পৌঁছে গিয়েছে। মৃত্যুমিছিল চলছে সারা দেশে।












Click it and Unblock the Notifications