তালিবান নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা আমেরিকার

তালিবান নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা আমেরিকার

আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নিলেও তালিবানের বিভিন্ন পদক্ষেপ এবং তাতে পাকিস্তানের প্রত্যক্ষ সহযোগিতা নিয়ে ক্ষুব্ধ আমেরিকা৷এই প্রথম নয়, এর আগেও আফগানিস্তানের গনি সরকার এবং আমেরিকা পাকিস্তানের সমালোচনা করেছে তালিবান জঙ্গিদের পাকিস্তানে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য। যেখানে তাদের নিরাপদ আশ্রয় এবং চিকিৎসা সহ অন্যান্য পরিষেবা দেওয়া হয়।

তালিবান নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা আমেরিকার

এই বিষয়ে পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি সাংবাদিকদের বলেন, আমরা দীর্ঘদিন ধরে পাকিস্তানের তালিবান মদতের বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করে আসছি৷ পাকিস্তান অনেকদিন ধরে জঙ্গিদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে৷ পাকিস্তান সম্পর্কে এই উদ্বেগ আজও বর্তমান।

কিরবি আরও যোগ করেন, নিজেদের প্রতিবেশী দেশটিতে (আফগানিস্তানে) সন্ত্রাসবাদের এই বাড়বাড়ন্তের ব্যাপারে দায়িত্ব এড়াতে পারে না কিরবি। সাংবাদিকদের তিনি আরও বলেন, সন্ত্রাসবাদের ব্যাপারে আমরা আমাদের উদ্বেগ সম্পর্কে পাকিস্তানি নেতাদের সঙ্গে খোলাখুলি আলোচনা চালিয়ে যাচ্ছি। আমি মনে করি এটা অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ। পাকিস্তানকেও বুঝতে হবে যে ওদেরও জনগণ একইভাবে সন্ত্রাসবাদী হুমকির শিকার হয়েছে যা সীমান্তে তালিবানের মতো জঙ্গি সংগঠনগুলির কাছ থেকেই এসেছে৷

একটা সময় আফগানিস্তানের আসরফ গনি সটকড় সরাসরি দাবি করত যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে নতুন করে অশান্তি ছড়িয়ে দিয়ে জঙ্গি ও হাতিয়ার পাঠাচ্ছে পাকিস্তান৷ লাহোরের পাল্টা দাবিছিল বালুচিস্তানে পাক-বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মদত দিচ্ছে কাবুল৷

আফগানিস্তানে জঙ্গি নিকেশে অপারেশন প্রসঙ্গে এদিন কিরবি সাংবাদিকদের আরো বলেন, আফগানিস্তানের অভ্যন্তরে ড্রোন হামলা চালিয়ে যাওয়ার অধিকার আমেরিকার রয়েছে৷ আমরা বিশ্বাস করি যে আফগানিস্তান ও আমাদের নিজেদের কে রক্ষা করার জন্য আমাদের এটা চালিয়ে যেতে হবে৷ কিছুদিন আগেই আফগানিস্তানে ড্রোন হামলার মাধ্যমে জঙ্গি নিকেশ করেছিল আমেরিকা৷ এরপর তালিবানদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল আমেরিকা চুক্তি ভাঙছে৷

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+