বাংলাদেশে হিন্দুদের ওপরে হামলায় তীব্র নিন্দা! ধর্মীয় স্বাধীনতাও মানবাধিকার, বলছে আমেরিকা

বাংলাদেশে (bangladesh) সেখানকার সংখ্যালঘু হিন্দুদের (hindu) ওপরে সাম্প্রতিক হিংসার ঘটনার কড়া সমালোচনা করল আমেরিকা (america)। বাইডেন প্রশাসন মনে করিয়ে দিয়েছে, ধর্মীয় মত প্রকাশের স্বাধীনতাও মানবাধিকারের মধ্যে পড়ে। প

বাংলাদেশে (bangladesh) সেখানকার সংখ্যালঘু হিন্দুদের (hindu) ওপরে সাম্প্রতিক হিংসার ঘটনার কড়া সমালোচনা করল আমেরিকা (america)। বাইডেন প্রশাসন মনে করিয়ে দিয়েছে, ধর্মীয় মত প্রকাশের স্বাধীনতাও মানবাধিকারের মধ্যে পড়ে। পৃথিবীর যেকোনও জায়গায় থাকা প্রত্যেকটি মানুষের ধর্মীয় মত প্রকাশের অধিকার রয়েছে। তাঁরা যাতে তা নির্ভয়ে করতে পারে, তা দেখা উচিত বলে মন্তব্য করেছে আমেরিকা।

আমেরিকায় দূতাবাসের সামনে বিক্ষোভ

আমেরিকায় দূতাবাসের সামনে বিক্ষোভ

বাংলাদেশে হিংসার ঘটনার প্রতিবাদ করে ইতিমধ্যেই আমেরিকায় বাংলাদেশের দূতাবাসের সামনে বিক্ষোভ দেখিয়েছে, সেখানে বসবাসকারী বাংলাদেশিরা। সেখানে একের পর এক দুর্গাপুজোর মণ্ডপে হামলার কথা উল্লেখ করা হয়। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী বাংলাদেশি হিন্দু বলে পরিচয় দিয়ে বহু মানুষ আমেরিকার কাছে অনুরোধ করেছে, যার সেদেশে হিন্দুদের ওপরে আর হামলার ঘটনা না ঘটে। এই হিংসা কতটা গভীরে তা খতিয়ে দেখারও অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশে কমেছে সংখ্যালঘুদের সংখ্যা

বাংলাদেশে কমেছে সংখ্যালঘুদের সংখ্যা

আমেরিকায় হিন্দু ইমপ্যাক্ট নামে একটি সংস্থার তরফে অভিযোগ করা হয়েছে, নোয়াখালিতে থাকা বাকি হিন্দুদের ওপরে হামলা করা হচ্ছে। ৭৫ বছর আগে ১৯৪৬ সালে সেখানে ১২ হাজার হিন্দুকে হত্যা করা হয়েছিল। আর ৫০ হাজার হিন্দুকে ধর্মান্তরিত করা হয়েছিল। ১৯৪০ সালে যেখানে হিন্দুদের সংখ্যা ছিল ২৮ শতাংশের মতো এখন তা কমে গিয়ে ৯ শতাংশে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করা হয়েছে ওই সংস্থার তরফে।

রাষ্ট্রসংঘে চিঠি ইসকনের

রাষ্ট্রসংঘে চিঠি ইসকনের

নোয়াখালিতে ইসকনের মন্দিরে হামলা এবং একাধিক ভক্তকে হত্যার ঘটনায় রাষ্ট্রসংঘের হস্তক্ষেপের দাবি করে চিঠি দিল ইসকন কর্তৃপক্ষ। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশে হিন্দু ও অন্য সংখ্যালঘুদের ওপরে হিংসার ঘটনায় নিন্দা প্রস্তাব আনা হোক। সেই সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণে প্রতিনিধিদল পাঠানোর দাবিও তোলা হয়। প্রসঙ্গত দশমীর দিন নোয়াখালির ইসকন মন্দিরে হামলার ঘটনা ঘটে। এদিকে এই হামলার ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ করে ১৯৭২-এর সংবিধান ফেরত আনার ব্যাপারে সওয়াল করেছেন বাংলাদেশের তথ্যমন্ত্রী।

বাংলাদেশে ৭১ মামলা, আটক ৪৫০

বাংলাদেশে ৭১ মামলা, আটক ৪৫০

গত বুধবার কুমিল্লার ঘটনার পর থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দুর্গাপুজোর মণ্ডপ, মন্দির এবং বাড়িতে হামলার ঘটনায় এখনও পর্যন্ত ৭১ টি মামলা দায়ের করেছে সেখানকার প্রশাসন। এখনও পর্যন্ত ৪৫০ জনকে আটক করা হয়েছে। এইসব ঘটনায় অজ্ঞাতনামা ৪ থেকে ৫ হাজারজনকে অভিযুক্ত করা হয়েছে। সব থেকে বেশি মামলা দায়ের করা হয়েছে নোয়াখালিতে। এরপরে কুমিল্লায় মামলায় করা হয়েছে ৫ টি। এদিকে এইসব হামলার ঘটনায় বাংলাদেশের মানবাধিকার কর্মী সুলতানা কামাল মুক্তিযোদ্ধা হিসেবে পরাজয়ের গ্লানি বোধ করার কথা জানিয়েছেন। পাশাপাশি গত ১৩ বছর ধরে দেশে শক্তিশালী কোনও বিরোধী না থাকলেও কেন এমন সাম্প্রদায়িক ঘটনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+