বিগত ৭৫ বছরে প্রথমবার! করোনার সর্বগ্রাসী প্রভাব রাষ্ট্রপুঞ্জের বৈঠকেও, নতুন কি সিদ্ধান্ত
বিগত ৭৫ বছরে প্রথমবার! করোনার সর্বগ্রাসী প্রভাব রাষ্ট্রপুঞ্জের বৈঠকেও, নতুন কি সিদ্ধান্ত
করোনা মহামারির সর্বগ্রাসী প্রভাব পড়তে চলেছে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের বৈঠকে। সূত্রের খবর, করোনা সঙ্কটের জেরে প্রায় ৭৫ বছর পর এই এই বৈঠকের ক্ষেত্রে নতুন রূপরেখা আনতে চলেছে জাতিসংঘ। এদিকে করোনা মহামারীর জেরে ইতিমধ্যেই বিধ্বস্ত চেহারা আমেরিকার। ধুঁকছে পৃথিবীর অন্যতম বিত্তশালী শহর নিউইয়র্কও।

এদিকে আগামী ১৫ই সেপ্টেম্বর নিউইয়র্কেই এবারে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষধের ৭৫তম অধিবেশনটি হওয়ার কথা ছিল। কিন্তু করোনা আবহে পুরো বিষয়টি ভার্চুয়াল হতে চলেছে বলে জানা যাচ্ছে। বর্তমানে এই বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছেছে রাষ্ট্রপুঞ্জের ১৯৩ সদস্যই। কোনও দেশের কোনও সরকারি প্রতিনিধিই ওই সময়ে সশরীরে জাতিসংঘে উপস্থিত হবে না বলে জানা যাচ্ছে।
সূত্রের খবর, বিশ্ব নেতারা সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনটিতে আগেই রেকর্ড করা তাদের ভিডিও বিবৃতি জমা দিতে চলেছেন। এদিকে অন্যান্য বছর একাধিক দেশের বিভিন্ন ইস্যু নিয়ে সাধারণ পরিষদের বৈঠকে প্রায় এক সপ্তাহব্যাপী বৈঠক চলে জাতিসংঘে। পাশাপাশি অন্যান্যবার বিশ্বের একাধিক তাবড় তাবড় নেতাদের পাশাপাশি বিশ্ব কূটনীতিক মহলের একটা বড় অংশ, সরকারি প্রতিনিধিরা এই সময় জড়ো হন নিউইয়র্কে। পাশাপাশি গোটা বিশ্বের প্রথমসারির সমস্ত সংবাদমাধ্যমেরই নজর থাকে এই বৈঠকের উপর। কিন্তু করোনাকালে এই সমস্ত বিষয়ই কাটছাঁট হতে চলেছে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications