প্রবল তুষার ঝড়ের সঙ্গে মুষলধারে বৃষ্টিতে বানভাসি আমেরিকা, বিদ্যুৎহীন ৮৫ হাজার
তুষার ঝড়ের ফলে অন্ধকারে ডুবে গিয়েছে বিস্তীর্ণ অঞ্চল। তুষার ঝড় চলছে, তার সঙ্গে বৃষ্টি ও বানভাসি অবস্থা। এই পরিস্থিতিতে আমেরিকার ক্যালিফোর্নিয়া ও লস অ্যাঞ্জেলস অন্ধকারে নিমজ্জিত।
মাস দুয়েক আকে আমেরিকায় হানা দিয়েছিল বম্ব সাইক্লোন। সেই শৈত্যঝড়ের প্রকোপ কাটিয়ে যখন স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে আমেরিকা, তখনই প্রবল তুষার ঝড়ে বিধ্বস্ত হল ক্যালিফোর্নিয়া। আবার কঠিন পরিস্থিতি। বিদ্যুৎ নেই, জলও অপ্রতুল।

আরও বাড়বে তুষাঝড় ও বৃষ্টির দাপট
এখন তুষারঝড়ের সঙ্গে জনজীবন বিপর্যস্ত করে তুলেছথে বৃষ্টিও। নাগাড়ে বৃষ্টি চলছে ক্য্যালিফোর্নিয়ায়। মুষলধারে বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ক্যালিফোর্নিয়া ও লস অ্যাঞ্জেলসে। ওয়েদার সার্ভিসের পক্ষ থোকে জানানো হয়েছে রবিবার থেকে আরও বাড়বে তুষাঝড় ও বৃষ্টির দাপট।

আমেরিকার ৮৫ হাজার বাড়িতে বিদ্যুৎ নেই
তুষার ঝড়ের ফলে অন্ধকারে ডুবে গিয়েছে বিস্তীর্ণ অঞ্চল। তুষার ঝড় চলছে, তার সঙ্গে বৃষ্টি ও বানভাসি অবস্থা। এই পরিস্থিতিতে আমেরিকার ক্যালিফোর্নিয়া ও লস অ্যাঞ্জেলসের ৮৫ হাজার বাড়িতে বিদ্যুৎ নেই। পরিস্থিতি গভীর উদ্বেগজনক। এখন যদি ঝড় ও বৃষ্টির প্রকোপ আরও বাড়ে গভীর সমস্যায় পড়বে আমেরিকায় এই শহরাঞ্চল।

নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে
ওয়েদার সার্ভিসের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় লস অ্যাঞ্জলসে বৃষ্টি হয়েছে ৫ ইঞ্চি। এই বৃষ্টিপাতের পরিমাণ সারা বছরের বৃষ্টিপাতের এক-তৃতীয়াংশ। একসঙ্গে এতটা বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে গিয়েছে বিস্তীর্ণ অঞ্চল। এমনকী নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে।

কাঁপুনি ধরিয়ে দিয়েছে আমেরিকার ন্যাশনাল ওয়েদার সার্ভিস
ঝড়ে দাপট এতটাই যে বহু জায়হা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন। তুষার ঝড় বেড়ে চলায়, তীব্র ঠান্ডা বিরাজ করছে। হিটার ব্যবহার পর্যন্ত করতে পারছেন না মানুষজন। প্রবল শৈত্যপ্রবাহ চলছে। এই অবস্থায় কাঁপুনি ধরিয়ে দিয়েছে আমেরিকার ন্যাশনাল ওয়েদার সার্ভিস।

আমেরিকার কাছে এখন চ্যালেঞ্জ এই দুর্যোগের মোকাবিলা করা
আমেরিকার আবহাওয়া দফতর ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, ক্যালিফোর্নিয়ায় আরও একটি তুষার ঝড় ধেয়ে আসতে চলেছে। ফলে সমস্যা এখানেই শেষ নয়। ফের প্রবল তুষারপাতের কবলে পড়বে সিয়েরা নাভাদা। আমেরিকার কাছে এখন চ্যালেঞ্জ এই দুর্যোগের মোকাবিলা করা।

তুষারঝড়ের সঙ্গে বিদ্যুৎহীন অবস্থা, আমেরিকার জনজীবনকে বিপর্যস্ত
তুষারঝড়ের সঙ্গে বিদ্যুৎহীন অবস্থা আমেরিকার জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। শুক্রবার সন্ধ্যা থেকেই সমস্যা বাড়তে শুরু করে। অন্ধকার হয়ে যায় আমেরিকার একাংশ। এই অবস্থায় একাধিক সড়ক জলমগ্ন। এলাকা তুষারাবৃত। তার উপর ঝড়ের জেরে বাতিল হয়েছে বিমানও।

আমেরিকার আবহাওয়ায় চরম পরিবর্তনে তৈরি হয়েছে মহাসঙ্কটাবস্থা
তীব্র তুষার ঝড়ে রাস্তাঘাট সাদা বরফে ঢেকে গিয়েছে। আমেরিকার আবহাওয়া দফতর ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পক্ষ থেকে জানিয়েছে, এই পরিস্থিতি যে তৈরি হতে পারে, তা আগে থেকে সতর্ক করা হয়েছিল। আরও একটি তুষার ঝড়ের পূর্বাভাস মিলেছে। তাই সংকট এখনই দূর হবে না। আবহাওয়ার চরম অবস্থা ও এই খামখেয়ালিপনা থেকে সতর্ক করা হয়েছে। আমেরিকার আবহাওয়ায় চরম পরিবর্তনে তৈরি হয়েছে মহাসঙ্কটাবস্থা।












Click it and Unblock the Notifications