ছবিতে অ্যামাজন: অন্তহীন ও রহস্যময় এক অরণ্য

ব্রাজিলের ফটোগ্রাফার সেবাস্তিও সালগাদো ছয় বছর ধরে অ্যামাজনের অরণ্য, নদী নালা ও সেখান ছড়িয়ে ছিটিয়ে থাকা বহু গোত্রের মানুষের ছবি তুলেছেন।

নদী ও গাছপালার ওপর মেঘলা আকাশ
Sebastião Salgado
নদী ও গাছপালার ওপর মেঘলা আকাশ

ব্রাজিলের একজন ফটোগ্রাফার সেবাস্তিয়াও সালগাদো ছয় বছর ধরে অ্যামাজন অঞ্চলে ঘোরাঘুরি করে অরণ্য, নদী নালা এবং পাহাড় পর্বতের ছবি তুলেছেন। এই ছবিগুলো তিনি তুলেছেন তার নতুন বই অ্যামাজোনিয়ার জন্য।

"আমার কাছে এটা শেষ সীমান্তের মতো, এ যেন নিজেই রহস্যময় এক জগৎ, সেখানে প্রকৃতির এমন এক তীব্র শক্তি অনুভব করা যায় যেটা এই পৃথিবীর আর কোথাও নেই," বলেন তিনি।

অরণ্যের ওপর মেঘলা আকাশ
Sebastião Salgado
অরণ্যের ওপর মেঘলা আকাশ

"এটা এমন এক অরণ্য যার কোনো শেষ নেই, অন্তহীন। সারা পৃথিবীতে যতো গাছপালা ও পশুপাখি আছে তার এক দশমাংশ আছে প্রকৃতির এই একটি মাত্র গবেষণাগারেই।"

পর্বতের ওপর মেঘ
Sebastião Salgado
পর্বতের ওপর মেঘ

অ্যামাজনের আদিবাসী লোকজনের আজীবনের বন্ধু সালগাদো অরণ্যের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা বহু গোত্রের সদস্যদের দৈনন্দিন জীবনের ছবি তুলেছেন। এসব ছবিতে দেখা যাচ্ছে তারা কীভাবে শিকার করছেন, মাছ ধরছেন, নাচ গান করছেন এবং পালন করছেন বহু সামাজিক ও ধর্মীয় রীতি নীতি।

মুখে নকশা আঁকা এক মেয়ের মুখ।
Sebastião Salgado
মুখে নকশা আঁকা এক মেয়ের মুখ।


ফটোগ্রাফার সেবাস্তিয়াও সালগাদোর জন্ম ১৯৪৪ সালে। অর্থনীতির সঙ্গে সম্পর্কিত পেশা ছেড়ে ফটোগ্রাফার হিসেবে কাজ করতে শুরু করেন ১৯৭৩ সালে।

বেশ কয়েকটি আন্তর্জাতিক আলোকচিত্র সংস্থার হয়ে বহু অ্যাসাইমেন্টে কাজ করেছেন তিনি। এর পর তিনি ১৯৯৪ সালে তার স্ত্রী লেলিয়ার সঙ্গে মিলে প্রতিষ্ঠা করেন অ্যামাজনস ইমেজেস নামের একটি সংস্থা।

এক ব্যক্তি পালকের অলঙ্কার তৈরি করছেন
Sebastião Salgado
এক ব্যক্তি পালকের অলঙ্কার তৈরি করছেন

কয়েক বছর ধরে তার তোলা ছবি বহু প্রদর্শনী এবং বই-এ স্থান পেয়েছে।

অরণ্যের ওপর মেঘ বৃষ্টি
Sebastião Salgado
অরণ্যের ওপর মেঘ বৃষ্টি

"আমি মনে প্রাণে চাই, আমার যেটুকু শক্তি আছে, যেটুকু ভালবাসা আছে তা থেকে আমি চাই, আমার এই বই যেন ৫০ বছর পরে হারিয়ে যাওয়া এক পৃথিবীর নিদর্শনের দলিল না হয়ে ওঠে," বলেন তিনি।

"অ্যামাজনকে বেঁচে থাকতে হবে।"

এক তরুণী
Sebastião Salgado
এক তরুণী


অ্যামাজোনিয়া, তুলেছেন সেবাস্তিয়াও সালগাদো, প্রকাশ করেছে টাসচেন

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+