ড্রোন ব্যবহার করে ডেলিভারি শুরু করল এই ই-কমার্স সংস্থা!
বিশ্বের অন্যতম বড় ই-কমার্স সংস্থা অ্যামাজন পণ্য ডেলিভারির ক্ষেত্রে বড় পদক্ষেপ করল। এই প্রথমবার পরীক্ষামূলকভাবে ড্রোন ব্যবহার করে গ্রাহকের পছন্দ করা জিনিস পৌঁছে দেওয়া হল।
লন্ডন, ১৫ ডিসেম্বর : বিশ্বের অন্যতম বড় ই-কমার্স সংস্থা অ্যামাজন পণ্য ডেলিভারির ক্ষেত্রে বড় পদক্ষেপ করল। এই প্রথমবার পরীক্ষামূলকভাবে ড্রোন ব্যবহার করে গ্রাহকের পছন্দ করা জিনিস পৌঁছে দেওয়া হল।
ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডে। অ্যামাজন কর্তৃপক্ষ জানিয়েছে, আগামিদিনে এই ধরনের ডেলিভারির সংখ্যা আগের চেয়ে অনেক বাড়ানো হবে। আপাতত ব্রিটেনেই এই ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলবে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, আবহাওয়া পরিষ্কার থাকলে দিনের বেলায় এই ধরনের পরিষেবা প্রদান করা হবে। মাত্র ৩০ মিনিটেই ড্রোনের মাধ্যমে ডেলিভারি সম্পূর্ণ করা হবে এবং এর জন্য আলাদা করে কোনও খরচ গ্রাহকের কাছ থেকে নেওয়া হবে না।
প্রথমবার কেমব্রিজে ড্রোনের সাহায্যে এই ধরনের ডেলিভারি করা হয়েছে। এক গ্রাহক একটি অ্যামাজন ফায়ার টিভি ও পপকর্নের প্যাকেট অর্ডার করেছিলেন। মাত্র ১৩ মিনিটের মধ্যে গ্রাহকের বাড়িতে অর্ডার পৌঁছে দেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ দাবি করেছে।
এর আগে গুগল ড্রোন ব্যবহার করে ভার্জিনিয়া বিচে ডেলিভারি করেছে। এমনকী পিৎজা সরবরাহকারী সংস্থা ডমিনোস-ও নিউ জিল্যান্ডে ড্রোনের সাহায্যে পিৎজা ডেলিভারি করেছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications