জেফ বেজোসের ‘অন্তরঙ্গ চ্যাট’ ফাঁসের পিছনে তাঁর প্রেমিকার ভাই, দাবি রিপোর্টে
গত বছরই প্রেমিকার সঙ্গে গোপনীয় চ্যাট ভাইরাল হওয়াতে বিপদে পরেছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও ওয়াশিংটন পোস্টের মালিক জেফ বেজোস। সম্মানহানিও হয়েছিল খানিক। সেই সময় আমেরিকার অনেক শীর্ষ সংবাদপত্রের তরফে দাবি করা হয় ২০১৮ সালে জেফ বেজোসের মোবাইল ফোনটি সৌদি আরবের যুবরাজ হ্যাক করেছিলেন।

এবার নতুন একটি প্রতিবেদনের সূত্র অনুযায়ী এই ব্যক্তিগত ও অন্তরঙ্গ মুহূর্তের চ্যাট ফাঁসের পিছনে রয়েছেন বেজোসের বান্ধবী লরেন সানচেজের ভাই। যিনি পরে তা ন্যাশনাল এনকোয়ারের কাছে বিক্রি করেছিলেন বলে জানা যাচ্ছে।
সূত্রের খবর, ম্যানহাটনের ফেডারেল প্রসিকিউটরদের কাছে প্রমাণ রয়েছে যে জেফ বেজোসের বান্ধবী লরেন সানচেজ তার ভাই মাইকেল সানচেজকে তাঁর কিছু ব্যক্তিগত মেসেজ পাঠিয়েছিলেন। যার মধ্যে অ্যামাজন প্রধানের ঘনিষ্ঠ মুহূর্তের ও গোপন কিছু মেসেজও ছিল। পরবর্তী কালে লরেন সানচেজ ও জেফের পরকীয়ার সম্পর্কের কথা মাইকেল সানচেজই ন্যাশনাল এনকোয়ারের খবরের মাধ্যমে প্রকাশ্যে আনেন।
এদিকে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে জেফ বেজোস ন্যাশনাল এনকোয়ারের মালিকের বিরুদ্ধে "ব্ল্যাকমেইল" করার চেষ্টা করার অভিযোগ তুলেছিলেন। তাকে "অন্তরঙ্গ ছবি" প্রকাশের হুমকির দিয়ে সেইসময় ব্ল্যাকমেল করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন তিনি। অবশেষে আসল ঘটনা নজরে এলো বিশ্ববাসীর।












Click it and Unblock the Notifications