'মেটা'র কাজে কানাডায় স্থানান্তরিত! দু'দিন পরেই ছাঁটাই খড়্গপুর IIT-র প্রাক্তনী

সাম্প্রতিক সময়ে ছাঁটাইয়ের সব থেকে খারাপ ঘটনাগুলির মধ্যে একটি হল মার্ক জুকারবার্গের মেটা থেকে ১১ হাজারের বেশি কর্মীকে ছাঁটাই করা। যেসব কর্মীকে ছাঁটাই করা হয়েছে, তাঁদের মধ্যে অনেকেই ভারতীয় রয়েছেন। তাঁদেরই একজন হলেন হিম

সাম্প্রতিক সময়ে ছাঁটাইয়ের সব থেকে খারাপ ঘটনাগুলির মধ্যে একটি হল মার্ক জুকারবার্গের মেটা থেকে ১১ হাজারের বেশি কর্মীকে ছাঁটাই করা। যেসব কর্মীকে ছাঁটাই করা হয়েছে, তাঁদের মধ্যে অনেকেই ভারতীয় রয়েছেন। তাঁদেরই একজন হলেন হিমাংশু ভি। কানাডায় গিয়ে মেটায় যোগদানের দুদিনের মধ্যেই তাঁকে বরখাস্ত করা হয়। সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রোফাইল অনুযায়ী, হিমাংশু ভি খড়গপুর আইআইটির স্নাতক। মেটার আগে তিনি ফ্লিপকার্ট, অ্যাডোবের মতো সংস্থায় কাজ করেছেন।

মেটার কাজে কানাডায় স্থানান্তরিত! দুদিন পরেই ছাঁটাই খড়্গপুর IIT-র প্রাক্তনী

লিঙ্কদিন প্রোফাইলে হিমাংশু ভি লিখেছেন, মেটায় যোগদানের জন্য তাঁকে কানাডায় যেতে হয়েছিল। সেখানে যোগদানের দুদিন করে তাঁর কাজ শেষ হয়ে যায়। কেননা তিনিও ব্যাপক ছাঁটাইয়ের মধ্যে পড়ে যান। এই মুহূর্তে তিনি কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন। কেননা এই মুহূর্তে নিজের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তিনি কিছুই বলতে পারছেন না। লিঙ্কদিনেই তিনি সফটঅয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজের জন্য আবেদন করেছেন।
হিমাংশুর এই পোস্টের পরে, অনেককেই তাঁকে সান্ত্বনা দিতে দেখা গিয়েছে। অনেকে আবার তাঁকে চাকরির খবর এবং সফটঅয়্যার ইঞ্জিনিয়ার নিয়োগকারী সংস্থাগুলির লিঙ্ক শেয়ার করেছেন।
সোশ্যাল মিডিয়াতেই কেউ কেউ মন্তব্য করেছেন, কীভাবে এই ব্যাপারগুলি ঘটে, তা বোঝা যাচ্ছে না। কাউকে দুদিন পরে ছাঁটাই করার জন্য অন্য মহাদেশে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অনেক আগেই এই ছাঁটাইয়ের তালিকা তৈরি করা হয়।
আবার কেউ কেউ হিমাংশুর শুভকামনা জন্য প্রার্থনা করে বলেছেন তিনিও একই পরিস্থিতির মধ্যে রয়েছেন, তবে কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে।
প্রসঙ্গত উল্লেখ্য ফেসবুকের মূল সংস্থা মেটার তরফে বুধবার ঘোষণা করা হয়, আয় বৃদ্ধি না হওয়ায় রাজস্ব হ্রাসের কারণে খরচ কমাতে প্রায় ১১ হাজার কর্মীকে বরখাস্ত করা হচ্ছে। সেখানে আরও বলা হয়, এটা মেটার ইতিগাসে সবচেয়ে কঠিন পরিস্থিতি। কর্মী সংখ্যা প্রায় ১৩ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়ার ফলে সংস্থার প্রায় ১১ হাজার কর্মীকে ছেড়ে যেতে হবে।
এই ছাঁটাই ক্ষতিপূর্ণ হিসেবে কর্মীদের ১৬ সপ্তাহের বেসিক পে দেওয়ার পাশাপাশি প্রতিবছর কাজের জন্য অতিরিক্ত ২ সপ্তাহের বেতম পাবেন। এছাড়াও তাঁদেরকে ছয়মাসের স্বাস্থ্যপরিষেবার খরচও দেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+