নওয়াজ শরিফকে স্লো পয়জন করে মেরে ফেলা হচ্ছে, দাবি আলতাফ হুসেনের

নওয়াজ শরিফকে স্লো পয়জন করে মেরে ফেলা হচ্ছে, দাবি আলতাফ হুসেনের

বেশ কিছুদিন ধরেই অসুস্থ পাকিস্তানের প্রাক্তন প্রধান মন্ত্রী নওয়াজ শরিফ। তাঁর অসুস্থতা নিয়ে বিস্ফোরক দাবি করলেন মুত্তাহিদা কোয়ামি আন্দোলনের (‌এমকিউএম)‌ প্রতিষ্ঠাতা আলতাফ হুসেন। তাঁর দাবি, নওয়াজ শরিফকে পোলোনিয়াম দেওয়া হচ্ছে। এটি এক ধরনের মাদক, যেটি ধীরে ধীরে শরীরকে বিষাক্ত করে মৃত্যুর দিকে নিয়ে যায়। ২০০৪ সালে এভাবেই মেরে ফেলা হয়েছিল প্যালেস্টিয়ান প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতকে।

নওয়াজ শরিফকে স্লো পয়জন করে মেরে ফেলা হচ্ছে, দাবি আলতাফ হুসেনের


গত ২ নভেম্বর হুসেন তাঁর প্রথম টুইটে বলেন, '‌নওয়াজ শরিফের শরীরে প্লেটলেট কমে গিয়েছে। পোলোনিয়াম (‌তেজস্ক্রিয় উপাদান)‌ হল এমন এক উপাদান যা শত্রুকে শেষ করার জন্য ব্যবহার করা হয়। এটা স্লো পয়জনের মতো কাজ করে এবং প্লেটলেটকে ধ্বংস করে। শুধুমাত্র বিশেষ ধরনের তেজস্ক্রিয় গবেষণাগারই এটা পরীক্ষা করে বলতে পারবে। আন্তর্জাতিক ল্যাবের উচিত পরীক্ষা করা।’‌ মঙ্গলবার পোলোনিয়াম নিয়ে আলতাফ হুসেন একটি রিসার্চ নিবন্ধ পোস্ট করেন। টুইটারে তিনি লেখেন, '‌পোলোনিয়াম, একটি নিখুঁত বিষ’‌। এ নিয়ে বহু নেটিজেন তাঁকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি টুইটারে পোস্ট করা নিবন্ধের পাশাপাশি পড়ুয়া ও অনুরাগীদের উদ্দেশ্য তাঁর টুইটটি মনোযোগ দিয়ে পড়তে বলেন।

হুসেন তাঁর নিবন্ধে দাবি করেছেন যে '‌ইয়াসির আরাফাতের পাশাপাশি নোবেল জয়ী ইরানি জলিয়াট কুরি (‌১৯৫৬)‌, যিনি মাদাম কুরির কন্যা এবং আলেক্সজান্ডার লিটভিনেনকো (‌২০০৬)‌–কে পরিচাত এবং সন্দেহজনক কিছুজন পোলোনিয়াম বিষ দিয়ে মেরে দেয়।’‌ তিনি জানান, এই বিষের ফলে মানুষের শরীর রহস্যজনকভাবে অসুস্থ হতে শুরু করে দেয়। তাই পোলোনিয়াম নিয়ে গোটা বিশ্বে তদন্ত ও সঠিক গবেষণা হওয়া উচিত। যাতে সচেতনতা বাড়ে। পোলোনিয়াম তেজস্ক্রিয়া শরীরে প্রবেশ করে ডিএনএ–কে ধ্বংস করে এবং তার ফলে কোষের মৃত্যু হয় এবং তা ক্যান্সারে পরিণত হয়। পোলোনিয়াম নিঃশ্বাসের সঙ্গে শরীরে গেলে ফুসফুসের ক্যান্সার হতে পারে। তবে এটা যদি কোনওভাবে কাউকে খাইয়ে দেওয়া হয় তাহলে লাল রক্ত কণিকার মারাত্মক ক্ষতি হতে পারে। এছাড়াও এটা লিভার, কিডনি ও বোন ম্যারোতে ছড়িয়ে যায়।

সার্ভিস ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে নওয়াজ শরিফকে। তাঁকে বুধবার জাতি উমরা তাঁর বাসভবনে স্থানান্তরিত করা হয়। গত ২২ অক্টোবর ৬৯ বছরের প্রাক্তন প্রধানমন্ত্রীকে এসআইএমএস হাসাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর শারীরিক অবস্থা ভালো ছিল না, যার কারণ তাঁর শরীরে প্লেটলেট কমে গিয়েছিল। বর্তমানে বাড়িতেই চলছে নওয়াজের চিকিৎসা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+