চট্টগ্রামের কর্ণফুলির স্কুলে ৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

পঞ্চম শ্রেণির তিন ছাত্রীকে যৌন নির্যাতন অভিযোগে চট্টগ্রামের কর্ণফুলীর একটি সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

পঞ্চম শ্রেণির তিন ছাত্রীকে যৌন নির্যাতন অভিযোগে চট্টগ্রামের কর্ণফুলীর একটি সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ঢাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এর আগে সোমবার রাতে চট্টগ্রামের কর্ণফুলী থানায় তিন ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়।

চট্টগ্রামের কর্ণফুলির স্কুলে ৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

গ্রেপ্তার হওয়া প্রধান শিক্ষকের নাম আবুল হাসেম। স্কুল ছুটির পর ক্লাসে প্রাইভেট পড়ানোর সময় গত ১ মার্চ থেকে বিভিন্ন সময়ে তিন ছাত্রী তিনি যৌন নির্যাতন করেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। অভিযোগকারী পঞ্চম শ্রেণির তিন ছাত্রী আদালতে এ বিষয়ে জবানবন্দিও দিয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের পতেঙ্গা অঞ্চলের সহকারী কমিশনার জাহিদুল ইসলাম জানিয়েছেন, তিন ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ করেছে। আদালতে তারা জবানবন্দিও দিয়েছে। ঢাকা থেকে অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার রাতে এক ছাত্রীর মা কর্ণফুলী থানায় অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করা হয়, গত ১ মার্চ থেকে ১৫ দিন প্রাইভেট পড়ার পর তাঁর মেয়ে আর পড়তে যাচ্ছিল না। তখন মেয়ের কাছে ওই শিক্ষকের কাছে যেতে না চাওয়ার কারণ জানতে চান। ওই শিক্ষক যৌন নির্যাতন করেন বলে মেয়েটি তার মাকে জানায়। একইভাবে তাঁর মেয়ের আরও দুই সহপাঠীকেও প্রধান শিক্ষক যৌন নির্যাতন করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দারা স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনার জেরে শিক্ষকেরাও স্কুল বন্ধ করে চলে যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+