লোহার রড দিয়ে চলে বেধড়ক মারধর, পাক পুলিশের হাত থেকে ছাড়া পেয়ে বললেন ২ ভারতীয় দূতাবাস কর্মী
লোহার রড দিয়ে চলে বেধড়ক মারধর, পাক পুলিশের হাত থেকে ছাড়া পেয়ে বললেন ২ ভারতীয় দূতাবাস কর্মী
ইতিমধ্যেই চাপের মুখে পড়ে ভারতীয় হাই কমিশনের দুই কর্মীকে মুক্তি দিয়েছে পাকিস্তান। সোমবার সকালে ইসলামাবাদ বিমানবন্দর যাওয়ার পথে ভারতীয় হাই কমিশনের ওই দুই কর্মীর গাড়ি আটক করে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে 'হিট অ্যান রান কেসও' দেওয়া হয়।

লোহার রড দিয়ে চলে মারধর, খাওয়ানো হয় নোংরা জল
এদিকে প্রায় ১২ ঘণ্টারও বেশি সময় পাক পুলিশের হেফাজতে থাকার সময় ভারতীয় দূতাবাসের ওই দুই প্রতিনিধির উপর অমানবিক অত্যাচার চালানো হয় বলে জানা যাচ্ছে। তাদের বিরুদ্ধে ইসলামাবাদ সচিবালয় থানায় দায়ের করা হিট অ্যান রান কেসের জবানবন্দি পাওয়ার জন্য চলে অকথ্য অত্যাচার। ঘুষি মারার পাশাপাশি তাদের লোহার রড দিয়েও মারা হয়। এমনকি নোংরা জল পান করতেও বাধ্য করা হয় তাদের।

সোমবার সকাল ৮ টা থেকেই ওই দুই কর্মীর নিখোঁজ হওয়ার খবর মেলে
ভারতের তরফে ওই দুই কর্মী ইসলামাবাদেই একটি মিশনে ছিলেন বলে জানা যাচ্ছে। এদিকে সোমবার সকাল আটটা থেকে ওই দুই ড্রাইভার নিখোঁজ হয়ে যায় বলে জানা যায়। যদিও তাদের নিখোঁজ হওয়ার প্রায় সাত ঘণ্টা পর গ্রেফতারির কথা জানায় পাকিস্তান। এরপরেই পাকিস্তানের উপর প্রবল ভাবে কূটনৈতিক চাপ শুরু করে ভারত। দিল্লিতে নিযুক্ত পাকিস্তানের চার্জ ডি'অ্যাফেয়ার্স সইদ হায়দার শাহকে ডেকে পাঠায় কেন্দ্রীয় বিদেশমন্ত্রক। জানিয়ে দেওয়া হয়, আটক ২ কর্মীকে জিজ্ঞাসাবাদ বা হেনস্থা করা যাবে না। তাদের নিরাপত্তার দায়িত্ব পাকিস্তানকেই নিতে হবে।

বাগে পেয়ে ব্যাপক অত্যাচার চালায় পাক পুলিশ
যদিও সেসব কিছুই মানা হয়নি বলে জানা যাচ্ছে। ভারতীয় হাইকমিশনার দুই ড্রাইভারকে বাগে পেয়ে ব্যাপক অত্যাচার চালায় পাক পুলিশ। তাদের শরীরে একাধিক আঘাতের চিহ্নও দেখা গেছে। এই দুই জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ করা হয়েছে, সোমবার সকালে এক পথচারীকে আঘাত করে তারা গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। তাদের এক জনের কাছে জাল নোট পাওয়া যায় বলে পাকিস্তানের তরফে জানানো হয়।

ভারতের চাপের মুখে পড়ে ১২ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয় তাদের
যদিও ভারতের চাপের মুখে পড়ে প্রায় ১২ ঘণ্টা পরে তাদের ছেড়ে দেওয়া হয় বলেও জানা যায়। সূত্রের খবর, ২০১৭ সাল থেকেই তারা পাকিস্তানে ছিলেন। যদিও পরবর্তীতে পাকিস্তান জানায় কূটনৈতিক সুরক্ষার আওতায় ভারতীয় দূতাবাসের দুই কর্মীকে ছেড়ে দেওয়া হয়েছে। ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, জামিন যোগ্য মামলা থাকায় ভারতের ওই দুই কর্মীকেই মুক্তি দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications