Bangladesh: আর কত নীচে নামবে, ভারতের গরুও ছাড়ছে না! 'ঝেড়ে' দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশই! কারণ চমকে দেবেই
Bangladesh: বাংলাদেশের সীমান্ত সুরক্ষায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবির! আর সেই ফোর্সের সদস্যদের বিরুদ্ধেই ভারতীয় গরু আত্মসাতের (Bangladesh Cow Smuggling) অভিযোগ। আর তা সামনে আসতেই তুমুল আলোড়ন তৈরি হয়েছে। সংখ্যালঘু হিন্দুদের উপর লাগাতার অত্যাচার সহ একাধিক ইস্যুতে ভারত-বাংলাদেশের সম্পর্ক তলানিতে।
সীমান্ত গরু পাচার একটা বড় সমস্যা। আর তা রুখতে সব সময় সতর্ক বিএসএফ (BSF)। আর সেখানে বর্ডার গার্ড বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে এমন অভিযোগ! সে দেশের সংবাদমাধ্যম 'বাংলা ট্রিবিউনে'র খবর অনুযায়ী, উপজেলার দাঁতভাঙা বিজিবি ক্যাম্পে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে।

ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ক্যাম্পের কোম্পানি কমান্ডার কায়ছার আমির গরু আত্মসাতের ঘটনায় জড়িত বলে অভিযোগ স্থানীয় প্রত্যক্ষদর্শীদের। যদিও এমন অভিযোগ অস্বীকার করা হয়েছে সে দেশের বাহিনীর তরফে। সংবাদমাধ্যমের দাবি, এই বিষয়ে বিজিবির তরফে একটিও অভিযান চালানো হয়। আর তা চালানোর সময় ৯টি ভারতীয় গরুকে উদ্ধার করা হয়। আর তা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। আর তা সাংবাদিকদের সামনে তুলেও ধরা হয়।
কিন্তু পরে কাস্টমকে দেখানো হয় আটটি গরু নাকি তারা ধরেছে! একটি ভারতীয় গরুর কোনও হিসাবই নেই! এই বিষয়ে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীকে প্রশ্ন করা হলে সংশ্লিষ্ট সাংবাদিককে ভয় দেখানো হয় বলে অভিযোগ! মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। সংবাদমাধ্যমের দাবি, বাংলাদেশ কাস্টমে ভারতীয় যে আটটি গরুকে দেখানো হয় সেগুলির আনুমানিক সিজার মূল্য দেখানো হয় ১০ লাখ ৪০ হাজার টাকা। বাকি টাকা আত্মসাতের জন্যেই এই ঘটনা! বিষয়টি সামনে আসার পরেই শুরু হয়েছে জোর চাঞ্চল্য।
দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, বিজিবি স্থানীয় অভিযুক্ত জহিরের বাড়িতে বিশেষ অভিযান চালায়। আর সেখান থেকে চোরাচালানে আসা ভারতীয় ৯টি গরু আটক করে তাদের ক্যাম্পে নিয়ে যায়। সবাই দেখেছে ৯টি গরু আটক করেছে! পরে যদিও তারা একটি গরু ক্যাম্পে রেখে আটটি গরু কাস্টমসে জমা দিয়েছে বলে শুনেছি। কেন এমন করল ফোর্স তা নিয়ে প্রশ্ন তুলেছেন মিজানুর রহমান।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি 'বাংলা ট্রিবিউন'কে জানিয়েছেন।, 'উদ্ধার ভারতীয় গরু যখন ক্যাম্পে নেওয়া হয় তখন আমি উপস্থিত ছিলাম। আমি নিজেও দেখেছি ৯টি গরু। কিন্তু পরে বিজিবি একটি গরু কম দেখিয়ে সিজার লিস্ট করে কাস্টমসে দেয়। এখানে রক্ষকই ভক্ষক!'












Click it and Unblock the Notifications