ব্লাড গ্রুপ থেকে ফোন কলের লিস্ট, আপনার সব তথ্য মিলবে এক জায়গায়!
আপনার রক্তের গ্রুপ থেকে শুরু করে মোবাইল ফোনের কল লিস্ট, লোকেশন, ক্রেডিট কার্ডের তথ্য, সমস্ত ব্যক্তিগত তথ্য পাওয়া যেতে পারে একই ছাতার তলায়।
একজন মানুষের সম্পর্কে যত তথ্য থাকতে পারে, তার সমস্তটাই একটিই ডেটা ব্যাঙ্ক থেকে পাওয়া যেতে পারে ভবিষ্যতে। আপনার রক্তের গ্রুপ থেকে শুরু করে মোবাইল ফোনের কল লিস্ট, লোকেশন, ক্রেডিট কার্ডের তথ্য, সমস্ত ব্যক্তিগত তথ্য পাওয়া যেতে পারে একই ছাতার তলায়।
গবেষকরা খুব শীঘ্রই এই ধরনের প্রোজেক্ট হাতে নিতে চলেছেন। বিভিন্ন ক্ষেত্রের তথ্য যেমন স্বাস্থ্য, বয়স, শিক্ষা ও মানব জীবনের নানা বিষয়কে এক জায়গায় আনার ভাবনা চলছে। এই প্রোজেক্টের নাম ভাবা হয়েছে 'দ্য হিউম্যান প্রোজেক্ট'।

ছোট ছোট গোষ্ঠীতে ভাগ করে জিন থেকে শুরু করে বুদ্ধিমত্তা, সমস্তকিছুই জরিপ করা হবে। শারীরিক, আর্থিক, শিক্ষা সংক্রান্ত এমনকী মোবাইল ফোনের ডেটাও একই জায়গায় থাকবে। এর ফলে সমস্ত তথ্য বিশ্লেষণ করে একজন মানুষের গতিবিধি যেমন নির্ধারণ করা সম্ভব হবে, তেমনই তিনি কোনও অসুস্থতায় আক্রান্ত কিনা সেটাও নির্ধারণ করা যাবে।
তবে এই সমস্ত তথ্যই সুরক্ষিত থাকবে। অন্য কেই আপনার ব্যক্তিগত তথ্য চাইলেই অ্যাকসেস করতে পারবে না। সেক্ষেত্রে আপনার অনুমতি লাগবে এবং ফায়ারওয়াল এনক্রিপশন থাকবে।












Click it and Unblock the Notifications