ইরানের সঙ্গে বাণিজ্য করলে মূল্য চোকাতে হবে এই সমস্ত দেশগুলিকে! ২৫% শুল্ক আরোপের ঘোষণা করলেন ট্রাম্প
ইরানের উপর আরও এক দফা আর্থিক চাপ বাড়িয়ে দিল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, ইরানের সঙ্গে যদি কোনও দেশ বাণিজ্য করে, আর সেই দেশ যদি আমেরিকার সঙ্গে ব্যবসা করতে চায় তাহলে আরও ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক দিতে হবে। ট্রাম্প জানিয়েছেন যে, এই সিদ্ধান্ত খুব তাড়াতাড়িই কার্যকর হবে এবং এই নিয়মের কোনও পরিবর্তন করা হবে না।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন যে, "ইসলামিক রিপাবলিক অফ ইরানের সঙ্গে যেসমস্ত দেশ বাণিজ্য করবে, তাদের আমেরিকার সঙ্গে যে কোনও ব্যবসার ক্ষেত্রে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত।"
গত দু'সপ্তাহ ধরেই ইরান জুড়ে তীব্র বিক্ষোভ চলছে। আর ঠিক সেই সময়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রথমে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন শুরু হলেও, ধীরে ধীরে সেই আন্দোলন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের বিরুদ্ধে বড় আকারের আন্দোলনে রূপ নিয়েছে। এই বিক্ষোভ তেহরান-সহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে।
ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে আসছেন। বিক্ষোভ দমন করার জন্যে ইরানের প্রশাসনের কড়া পদক্ষেপ নিয়েও আন্তর্জাতিক স্তরে প্রশ্ন উঠছে। আন্দোলনকারীদের দাবি যে, সোমবার পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ৫৪৪ জনের এবং গত দু'সপ্তাহে গ্রেফতার হয়েছেন ১০,৬০০ জনেরও বেশি মানুষ।
এর আগেও ট্রাম্পকে একই ধরনের পদক্ষেপ নিতে দেখা গেছে। রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের উপর অতিরিক্ত হরে শুল্ক চাপিয়েছিল আমেরিকা। ফলে ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের উপর মোট ৫০ শতাংশ শুল্ক বসিয়েছে। এবার সেই পথেই ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলিকেও চাপে রাখার চেষ্টা করা শুরু হল।
প্রসঙ্গত, গত বছর ইরান-ইজরায়েল সংঘর্ষের সময়ে আমেরিকা ইজরায়েলের পাশে দাঁড়িয়েছিল। ইরানের পরমাণু কেন্দ্র লক্ষ্য করে মার্কিন বিমান হামলার ঘটনাও ঘটেছে। চলতি বিক্ষোভ নিয়েও ইরানের পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে ওয়াশিংটন।
রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, ইরানের পরিস্থিতি নিয়ে মার্কিন সেনাবাহিনী সম্ভাব্য সমস্ত ধরনের পদক্ষেপ খতিয়ে দেখছে। পরিস্থিতি যদি আরও খারাপ হয় তাহলে সামরিক হস্তক্ষেপের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এরই মধ্যে আবার ট্রাম্প দাবি করেন যে, পরমাণু চুক্তি নিয়ে ইরান থেকেই তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি বৈঠকের প্রস্তাবও এসেছে। কিন্তু সেইসমস্ত আলোচনার আগেই তেহরানের বিরুদ্ধে আবার নতুন করে শুল্ক যুদ্ধ শুরু করে দিল আমেরিকা।
-
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications