আত্মঘাতী জঙ্গিরা সকলেই মাদ্রাসার ছাত্র, বিস্ফোরক দাবি পাকিস্তানি মন্ত্রীর, মাথা হেঁট ইমরানের

চন্দ্রযান-২ নিয়ে কটাক্ষের পর সোশ্যাল মিিডয়া প্রায় তুলোধনা করে ছেড়েছিল পাকিস্তানের তথ্যমন্ত্রী ফওায়াদ চৌধুরিকে। এবার তিনি বিতর্কে জড়ালেন।

চন্দ্রযান-২ নিয়ে কটাক্ষের পর সোশ্যাল মিডিয়া প্রায় তুলোধনা করে ছেড়েছিল পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরিকে। এবার তিনি বিতর্কে জড়ালেন। এবার তিনি দাবি করেছেন আত্মঘাতী বিস্ফোরণকারীরা মাদ্রাসার ছাত্র। ফাওয়াদের এই টুইট ঘিরে শুরু হয়েছে চরম সমালোচনা। অস্তস্তিতে পড়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

ফের বিতর্কে পাক মন্ত্রী ফওয়াদ চৌধুরি, অস্বস্তি বাড়ল ইমরানের

ফাওয়াদ টুইটে দাবি করেছেন সব মাদ্রাসা ছাত্র আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় না এটা সত্যি তবে আত্মঘাতী বিস্ফোরণ যাঁরা ঘটান তাঁরা সবাই মাদ্রাসা ছাত্র।

যদিও এই প্রথম তিনি বিতর্কিত মন্তব্য করছেন তা নয়, এর আগেও একাধিকবার বিতর্কিত মন্তব্য করে সমালোচনার শিকার হয়েছেন ফওয়াদ। এর আগে চন্দ্রযান-২নিয়ে ভারতকে কটাক্ষ করে তিনি বলেছিলেন, চাঁদ মিশন পাকিস্তানিরাই করেছে। শুধু ভারতীয়রা নন। এই নিয়ে সোশ্যাল মিডিয়া বিপুল বিদ্রুপের মুখে পড়ে হয়েছিল পাক মন্ত্রীকে। পাকিস্তানিরাই তাঁকে আক্রমণ করে টুইটে লিখেছিলেন মহাকাশে একটা উপগ্রহ পাঠানোর ক্ষমতা নেই, তারপরে আবার চাঁদ মিশনের কথা বলছেন।

তার আগে শ্রীলঙ্কার ক্রিকেট দলের পাকিস্তান সফর বাতিল করার ঘটনা নিয়েও বিতর্কিত মন্তব্য করেছেন ফাওয়াদ। তিনি দাবি করেছিলেন ভারতের হুমকিতেই পাকিস্তান সফর বাতিল করেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। তিনি অভিযোগ করেছিলেন, ভারত নাকি শ্রীলঙ্কাকে হুমকি দিেয়ছিল আইপিএল-এ খেলতে না দেওয়ার। সেই চাপে পড়েই পাকিস্তান সফর বাতিল করে শ্রীলঙ্কা ক্রিকেট দল। শেষে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী বিবৃতি দিয়ে পুরো অভিযোগ মিথ্যে বলে জানিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+