Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

১৩ মাসে সব রেকর্ড ভাঙল, ২০২৪ সাল হতে পারে উষ্ণতম বছর?

পৃথিবী কি উত্তপ্ত তাওয়ার উপর ফুটছে? তাপপ্রবাহের চিত্র সেই দিকই ইঙ্গিত করছে৷ ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ সার্ভিস একটি তথ্য দিয়েছে। গত জুন মাস অতীতের রেকর্ড ভেঙে দিয়েছে। এই কথা বলা হচ্ছে।

কিছু বিজ্ঞানী বলছেন, ২০২৪ সাল বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই বছর ব্যতিক্রমী ধারাবাহিকতার ছবি দেখিয়ে চলছে৷ ২০২৩ সালের জুন মাস থেকে আবহাওয়ার রেকর্ড নথিবদ্ধ করা হচ্ছিল। সেখানেই চলতি বছরে ইঙ্গিতপূর্ণ দিক লক্ষ্য করেছেন বিজ্ঞানীরা।

Summer

ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (C3S) একটি মাসিক বুলেটিন প্রকাশ করেছে। সেখানে চলতি বছর জুন মাস উষ্ণতার ক্ষেত্রে সব রেকর্ড ভেঙে দিয়েছে৷ সাম্প্রতিক তথ্য বলছে, মানুষের মাধ্যমে আবহাওয়া, জলবায়ুর বদল হচ্ছে। এর সঙ্গে এল নিনোর দাপট রয়েছে। ২০২৩ সালের রেকর্ড ভেঙে দিতে পারে ২০২৪। চলতি বছর সব থেকে উষ্ণ বছর হিসেবে চিহ্নিত হতে পারে।

বার্কলে আর্থের গবেষণা বিজ্ঞানী জেকে হাউসফাদার জানিয়েছেন, ১৮০০ দশকের মাঝামাঝি সময়ে বিশ্বের তাপমাত্রার রেকর্ড শুরু হয়৷ ২০২৪ সাল উষ্ণতম হওয়ার সম্ভাবনা ৯৫ শতাংশ। পরিবর্তিত জলবায়ু ইতিমধ্যে ২০২৪ সালে বিশ্বজুড়ে বিপর্যয় দেখা দিচ্ছে। এই বিষয়ও বলা হচ্ছে।

গত মাসে হজ যাত্রার সময় প্রচণ্ড গরমে এক হাজারের বেশি মানুষ মারা যায়। দিল্লিতে হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে অনেকের। দিল্লি ভয়াবহ দীর্ঘ তাপপ্রবাহ সহ্য করেছে। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গ্রান্থাম ইনস্টিটিউটের জলবায়ু বিজ্ঞানী ফ্রেডরিক অটো বলেছেন, ২০২৪ সালকে রেকর্ডে সবচেয়ে উষ্ণতম বছর হিসেবে চিহ্নিত করার প্রভূত সম্ভাবনা রয়েছে।

" এল নিনো একটি প্রাকৃতিক ঘটনা। আমরা এল নিনো বন্ধ করতে পারব না। কিন্তু আমরা তেল, গ্যাস এবং কয়লা পোড়ানো বন্ধ করতে পারি।" ফ্রেডরিক এই কথা বলেছেন। প্রাকৃতিক এল নিনোর ঘটনা, পূর্ব প্রশান্ত মহাসাগরের ভূপৃষ্ঠের জলকে উষ্ণ করে। বিশ্ব গড় তাপমাত্রা বাড়াতে থাকে।

সাম্প্রতিক মাসগুলিতে সেই প্রভাব কমে গিয়েছে। চলতি বছরের শেষ দিকে শীতল লা নিনা পরিস্থিতি তৈরি হবে। তার আগে বিশ্ব এখন নিরপেক্ষ অবস্থায় রয়েছে। জীবাশ্ম জ্বালানি পোড়ানো থেকে গ্রিন হাউস গ্যাস বার হচ্ছে। এটি জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ। এই কথাও বিজ্ঞানী জানাচ্ছেন।

গ্লোবাল ওয়ার্মিং কমানোর প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বের তাবড় সব দেশ। কিন্তু তারা সেই কাজ এখনও করে উঠতে পারেনি। কয়েক দশক ধরে তাপমাত্রা ক্রমাগত বেড়েছে। গত ১২ মাসে পৃথিবীর গড় তাপমাত্রা রেকর্ড তৈরি করেছে। ১৮৫০ - ১৯০০ প্রাক-শিল্প সময়ের তাপমাত্রার সঙ্গে পর্যালোচনা করা হয়েছে। দেখা যাচ্ছে, ১.৬৪ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে পৃথিবীর তাপমাত্রা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+