Bangladesh: নীলছবি দেখে এত নীচে নামছেন বাংলাদেশিরা! না হলে কেন এমন সিদ্ধান্ত? কী বলছেন এটা ইউনূসের উপদেষ্টা?
Bangladesh: প্রশ্নের মুখে বাংলাদেশের আইনশৃঙ্খলা! বিশেষ করে মহিলা সুরক্ষা সে দেশে একেবারে মুখ থুবড়ে পড়েছে। শ্লীলতাহানি, ধর্ষণ সে দেশে নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এমনকী মাগুরার ৮ বছরের শিশুকে নৃশংস ভাবে ধর্ষণ করে হত্যার অভিযোগ। সেই ঘটনায় তোলপাড় বাংলাদেশ। ইউনূসের সরকারের উপর আছড়ে পড়েছে ক্ষোভ! স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবি বাংলাদেশজুড়ে মশাল মিছিল করেছে বাম ছাত্র সংগঠনগুলি।
সেই বিক্ষোভ-আন্দোলন থেকে ধর্ষণ ও হত্যার বিচারসহ একাধিক দাবিও তুলছেন আন্দোলনকারীরা। এই অবস্থায় মহিলা নির্যাতন, ধর্ষণের মতো জঘন্য অপরাধ রুখতে বাংলাদেশে (Bangladesh) সমস্ত পর্নোগ্রাফির ওয়েবসাইট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে দেশের পর্নোগ্রাফির সব ওয়েবসাইট বন্ধ করা হবে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, ৫ আগস্টের পর যেসব পর্নোগ্রাফির ওয়েবসাইট খোলা হয়েছিল, সেগুলো শুক্রবার সকালের মধ্যে বন্ধ করে দেওয়া হবে। এই প্রসঙ্গে আসিফ নজরুল আরও জানিয়েছেন, পর্নোগ্রাফির সঙ্গে ধর্ষণের একটা সম্পর্ক থাকায় এই ওয়েবসাইটগুলো বন্ধ করা হচ্ছে।
ওয়েবসাইট বন্ধে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। আশা করছি শুক্রবারের মধ্যে বন্ধ করে দেওয়া হবে। আর এখানেই প্রশ্ন শুধুই নি নীল ছবির ওয়েবসাইট থেকে ধর্ষণ বাড়ছে বাংলাদেশে? নাকি সরকারের চূড়ান্ত ব্যর্থতাও কাজ করছে। তীব্র ক্ষোভ বাড়ছে সে দেশে। বাংলাদেশের মানুষ বলছেন, নতুন বাংলাদেশ তৈরি স্বপ্ন দেখানো হয়েছিল। কিন্ত্য তা তো হয়নি। বরং দিনে দিনে পরিস্থিতি খারাপ হচ্ছে। দেশের পুলিশ প্রশাসন বলে কিছু নেই বলেও অভিযোগ।
শুধু তাই নয়, ইউনূস সরকার আসার পরেই কুখ্যাত দুস্কৃতীদের জেল থেকে মুক্তি দিয়েছে। অবাধে ঘুরে বেড়াচ্ছে। ফলে অপরাধ প্রবণতা আরও বাড়ছে বলেই দাবি। শুধু সাধারণ মানুষই নয়, বিএনপির তরফেও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ইউনূস সরকারের তীব্র সমালোচনা করা হয়েছে। কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। কিন্তু কোথায় কি? পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।












Click it and Unblock the Notifications