নেপাল বিমানবন্দরে হঠাৎ যান্ত্রিক ত্রুটি! রাতারাতি স্থগিত সমস্ত বিমান পরিষেবা
যত কাণ্ডে নেপালেই! গত কয়েকদিন আগেই নেপালের একটি বিমান ভেঙে পড়ে। আর এরপরেই এই ত্রুটি।
বিমানবন্দরে সিস্টেমে বিপত্তি! কাঠমান্ডু ত্রিভুবন বিমানবন্দরে থমকে গেল সমস্ত বিমান পরিষেবা। প্রায় কয়েক ঘন্টা কেটে গিয়েছে ওই বিমানবন্দরের সমস্ত পরিষেবা স্থগিত হয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। সমস্যায় পড়েছেন কয়েকশ যাত্রী।
যদিও যুদ্ধকালীন তৎপরতায় পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলে জানা যাচ্ছে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে আমেরিকায় সমস্ত বিমান ওঠানামা বন্ধ হয়ে যায়। সম্পূর্ণ ভাবে বসে যায় সেখানকার সিস্টেম।

immigration server-এ ত্রুটি দেখা গিয়েছে।
তবে কাঠমান্ডু ত্রিভুবন বিমানবন্দর হওয়া সমস্যা নিয়ে এক আধিকারিক জানিয়েছেন, immigration server-এ ত্রুটি দেখা গিয়েছে। ঠিক মতো সেই সিস্টেম কাজ করছে না বলে দাবি বিমানবন্দরের আধিকারিক প্রেমনাথ ঠাকুরের। আর সেই কারণেই আন্তজাতিক পরিষেবা স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, প্রেমনাথ ঠাকুরের দাবি, প্রায় এক ঘন্টা হয়ে গিয়েছে। যদিও পরিষেবা স্বাভাবিক করার সবরকম চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওই আধিকারিক।

ভিড় বাড়ছে কাঠমান্ডু ত্রিভুবন বিমানবন্দরে।
তবে এই ঘটনায় ভিড় বাড়ছে কাঠমান্ডু ত্রিভুবন বিমানবন্দরে। এই দীর্ঘ সময়ে একাধিক আন্তজাতিক বিমান ছাড়ার কথা ছিল। কিন্তু সবকিছুই বিমানবন্দরে থমকে রয়েছে বলে জানা যাচ্ছে। এরফলে সাধারণ মানুষ সমস্যার মধ্যে পড়েছেন বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে বিমানবন্দর চত্বরে।

দুর্ঘটনার কবলে পড়ে নেপালের একটি বিমান।
বলে রাখা প্রয়োজন, চলতি মাসেই বড়সড় দুর্ঘটনার কবলে পড়ে নেপালের একটি বিমান। ইয়েতি এয়ারলাইন্স সংস্থার একটি বিমান ভেঙে পড়ে। পোখরা শহরের নতুন এবং পুরনো বিমানবন্দরের মধ্যেই এই বিমানটি ভেঙে পড়ে । আর তাতে ৭৩ জনের মৃত্যু হয়। শুধু তাই নয়, ওই বিমানে থাকে পাঁচ ভারতীয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানা যায়। ওই বিমানটি রহস্যজনক ভাবে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর থেকে ওড়ে।, এবং কিছুক্ষণের পরে সেটি ভেঙে পড়ে। ১৫ বছর আগে ইতালির বিমানসংস্থা লিওনার্দো এবং এয়ারবাসের যৌথ উদ্যোগে বিমানটি তৈরি হয়েছিল। তাতে দুটি ইঞ্জিন ছিল। যন্ত্রাংশ পুরনো হয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা বলে আশঙ্কা প্রকাশ করা হয়। আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার নেপালের বড় এই বিমানবন্দরে এই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ল।

ভাইরাস হামলা হয়েছে?
গত কয়েকদিন আগে আমেরিকার ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)-এর সিস্টেম বসে যায়। বড়সড় কোনও ভাইরাস হামলার আশঙ্কা করা হয় সেই সময়। যদিও পরে এই বিষয়ের কোনও প্রমাণ পাওয়া যায়নি। তবে নেপালের সিস্টেমে কোনও এমন ভাইরাস হামলা হয়েছে কিনা তা স্পষ্ট নয়।












Click it and Unblock the Notifications