৬৫ জন যুদ্ধবন্দিকে নিয়ে ভেঙে পড়ল রাশিয়ান সেনার বিমান, বিস্ফোরক দাবি পুতিন সরকারের
Russian Plane Crash: ৬৫ জন যুদ্ধবন্দিকে নিয়েই মাঝ আকাশে ভেঙে পড়ল রাশিয়ার সেনা বিমান। গত প্রায় দু'বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ। হামলা পালটা হামলায় লাগাতার বাড়ছে মৃতের সংখ্যা। এই অবস্থায় মাঝ আকাশে ভেঙে পড়ল রাশিয়ার সেনা বিমান ইলিউশিন ২-৭৬।
রাশিয়া এবং ইউক্রেন সীমান্তবর্তী এলাকা বেলগোরোডে বিমানটি (Russian Plane Crash) কার্যত আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। অনেক দূর থেকে দেখা যায় আগুনের ঝলকানি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

স্থানীয় গর্ভনর Vyacheslav Gladkov এক বার্তায় জানিয়েছেন, সেনা বিমানটিতে (Russian Plane Crash) ৬৫ জন যুদ্ধবন্দি ছিলেন। এছাড়াও পাইলট সহ আরও ৯ সদস্য ছিল। এই ঘটনায় সবার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ওই আধিকারিক। ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে।
তবে কীভাবে ওই সেনা বিমান ভেঙে (Russian Plane Crash) পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে রাশিয়ান প্রতিরক্ষামন্ত্রকের দাবি, ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ান সেনা বিমানটিকে টার্গেট করে গুলি চালায়। আর তাতেই বিমানটি ভেঙে পড়ে।
রাশিয়ান সেনাবাহিনীর যে বিমানটি অর্থাৎ ইলিউশিন ২-৭৬ বিমানটি পরিবহণের কাজে ব্যবহার করা হতো। যদিও প্রতিরক্ষামন্ত্রকের তরফে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ এক আধিকারিক জানিয়েছেন, গোটা ঘটনার উপর ক্রেমলিন নজর রাখছে। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রককে কোট করে একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, বন্দি বিনিময় চুক্তির আওতায় ইউক্রেনের এই যুদ্ধবন্দীদের সে দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। আর সেই সময় এই ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে।
উল্লেখ্য, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে প্রায় ২৩ মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে। রাশিয়ার হামলায় কার্যত তছনছ হয়ে গিয়েছে ইউক্রেন। যুদ্ধের মধ্যেই এবার দুই দেশের মধ্যে ৪৮তম বন্দি বিনিময় হচ্ছিল। এখনও পর্যন্ত রাশিয়া ২৩০ জন ইউক্রেনের বন্দিকে মুক্তি দিয়েছে। অন্যদিকে ইউক্রেন ২৪৮ জন রুশ বন্দিকে মুক্তি দিয়েছে।












Click it and Unblock the Notifications