১১৫ জন আরোহী নিয়ে উধাও আলজিরিয়ার বিমান, ধ্বংসের আশঙ্কা

সংবাদ সংস্থা এএফপি জানাচ্ছে, এয়ার আলজেরির উড়ান নম্বর ৫০১৭ এ দিন দুপুরে বুরকিনা ফাসোর রাজধানী আউগাডুগু থেকে উড়েছিল। আসছিল আলজিরিয়ার রাজধানী আল জিয়ার্স। মালি সীমান্ত দিয়ে ওড়ার সময় হঠাৎই রেডার থেকে উধাও হয়ে যায় বিমানটি। মালিতে এখন গৃহযুদ্ধ চলছে। ইউক্রেনে মালয়েশিয়ার যে বিমানটিকে গুলি করে ধ্বংস করে দেওয়া হয়েছিল, তার মতোই একেও ধ্বংস করা হয়েছে কি না, চলছে জল্পনা।
আলজিরিয়ার পক্ষ থেকে বিমান ধ্বংসের কথা স্বীকার করা না হলেও নিখোঁজের সংবাদ জানানো হয়েছে। মালি ও নাইজার, দু'দেশের সরকারকেই সহায়তা করতে আবেদন জানিয়েছে আলজিরিয়া।পরপর বিমান দুর্ঘটনা ঘটতে থাকায় এখন আতঙ্ক ছড়িয়েছে। এ দিন বিমান নিখোঁজ হয়ে যাওয়ায় উদ্বেগ ব্যক্ত করেছে রাষ্ট্রসংঘ। উদ্বেগ জানিয়েছে আফ্রিকান ইউনিয়নও।












Click it and Unblock the Notifications