প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কা, সুনামির সতর্কতা জারি হাওয়াই জুড়ে

করোনার দাপটের মাঝেই এবার ফের একবার সুনামির আতঙ্ক বিশ্বে। এার আলাস্কার বুকে প্রবল ভূমিকম্পের জেরে সুনামির সতর্কতা জারি হয়ে গেল। সেখানে রখটার স্কেলে ৮.২ কম্পনের মাত্রা নিয়ে কেঁপে ওঠে বিস্তীর্ণ ভূমিভাগ। মুহূর্তে আতঙ্ক ছড়াতে থাকে এলাকায়।

প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কা, সুনামির সতর্কতা জারি হাওয়াই জুড়ে

এদিন মার্কিন যুক্তরাষ্ট্রের 'ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে' জানিয়েছে আলাস্কার বুকে ভয়াবহ ভূমকম্পের খবর মিলেছে। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৮.২। জানা গিয়েছে, আলাস্কার পেলিভাইল থেকে ৫৬ মাইল তথা ৯১ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের ঘটনাটি ঘটে যায়। এরপরই আলাস্কা ও আলাস্কা পেনিনসুলার আশপাশের বহু এলাকায় সুনামির সতর্কতা জারি হয়ে যায়।

মার্কিন প্রশাসন এরপরই আলাস্কার দক্ষিণে একটি সুনামি সতর্কতা আলাদা করে ঘোষণা করে।সতর্কতায় জানানো হয়েছে, বিপজ্জনক সুনামি স্রোত এই ভূমিকম্পের কারণ হতে পারে। ফলে ভূমিকম্পের পর আগামী ৩ ঘণ্টায় কী ঘটে তার দিকে তাকিয়ে গোটা আমেরিকা। এদিকে ভূমিকম্পের আফটার শকও একটি ভূমিকা পালন করছে এই পরিস্থিতিতে।

সেই জায়গা থেকে এই সতর্কতা তাৎপর্যবাহী।এই বিপুল মাত্রায় কম্পন আলাস্কার বুকে শেষবার অক্টোবরে হয়েছিল। সেবারের কম্পনের মাত্রা ৭.৫ ছিল রিখটার স্কেলে। এরপর এদিন অলাস্কার সবচেয়ে বড় শহর অ্যাংকরেজ থেকে ৫০০ মাইল দূরে এই ভূমিকম্প ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

শেষবার ১৯৬৪ সালে ৯.২ কম্পনের মত্রা নিয়ে আলাস্কার বুকে প্রবল ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেই বছর ওউ দুর্যোগে প্রায় ২৫০ এর বেশি মানুষ সেখানে মারা গিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+