কাশ্মীর দখল করতে জেহাদের চরম বার্তা আল কায়দার! হুঁশিয়ারি উড়ে এলো কার উদ্দেশে
কাশ্মীরে এর আগে বহুবার আলকায়দার পতাকা হাতে বিভিন্ন যুবককে দেখা গিয়েছে। তাদের গ্রেফতারিতেও উপত্যকায় থামেনি এই কুখ্য়াত জঙ্গি সংগঠনের কার্যকলাপ।
কাশ্মীরে এর আগে বহুবার আলকায়দার পতাকা হাতে বিভিন্ন যুবককে দেখা গিয়েছে। তাদের গ্রেফতারিতেও উপত্যকায় থামেনি এই কুখ্য়াত জঙ্গি সংগঠনের কার্যকলাপ। বহবার বিভিন্ন বার্তায় আল কায়দার তরফে দাবি করা হয়েছে কাশ্মীরের একাংশ তাঁরা গ্রাস করে নিতে চলেছে। যদিও স্থানীয় প্রশাসন ও পুলিশ তাতে আমল দেয়নি। এবার কাশ্মীর দখল নিয়ে বার্তা উড়ে এলো সোজা আলকায়দা প্রধান আয়মন অল জাওয়াহিরির তরফে।

আলকায়দার দাবি
আলকায়দা প্রধানের দাবি, কোনও মতেই তারা আর কাশ্মীরের বিষয়ে নির্ভর করতে পারছে না পাকিস্তানের ওপর। জওয়াহিরির দাবি,' দুর্নীতি, ব্যর্থতা, হার, বিশ্বসঘাতকতার ইতিহাস অনেক দেখা হয়েছে। ' তাঁর দাবি এই সমস্ত কার্যকলাপ করে ৭০ বছর ধরে কাশ্মীরকে ছিনিয়ে নিতে পারেনি পাকিস্তান। তাই এবার কাশ্মীর দখল করতে ময়দানে নামছে আলকায়দা। জওয়াহিরি বলে, ' কাশ্মীর আমাদের কাছে রক্তক্ষয়ী এক ক্ষত'। আলকায়দার মন কাশ্মীরের রক্তক্ষয়ের ঘটনায় ব্যথিত বলে দাবি করে কুখ্যাত জঙ্গি নেতা। আর তার জন্যই কাশ্মীরে আলকায়দার নতুনইউনিট কাজ চালাবে ভূস্বর্গ দখল করতে। এমনই বার্তা দিয়েছে জাওয়াহিরি। নতুন ভাবে 'শুরা' বা গোষ্ঠী গড়ে কাশ্মীর দখলের পথে নামতে চাইছে আলকায়দা।

পাকিস্তান বিরোধিতা ও জাকির মুসা
কাশ্মীর প্রসঙ্গে বারবার জওয়াহিরির মুখে উঠে আসে পাকিস্তান বিরোধিতা। বারবার জওয়াহিরি তুলে ধরে কিভাবে পাকিস্তান তাদের জঙ্গিদের কেবলমাত্র রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। যদিও জওয়াহিরি তার গোটা ভাষণে কোথাও কাশ্মীরের আলকায়দা নেতা জাকির মুসার নাম নেয়নি। প্রসঙ্গত, কাশ্মীরে আলকায়দার কমান্ডর জাকির মুসাকে উপত্যকার মাটিতেই নিকেশ করে ভারতীয় সেনা।

জওয়াহিরির নিশানায় কারা?
জওয়াহিরি এদিন বারবার জঙ্গিদের স্মরণ করিয়ে দেয় যে মসজিদ, বাজার, বা জমায়েতের জায়গায় জঙ্গিরা যেন আক্রমণ না করে। পাশপাশি, কাশ্মীর দখলে জওয়াহিরি ভারতীয় সেনাকে নিশানার রাখার নির্দেশ দিয়েছে সন্ত্রাসবাদীদের। ভারতীয় সেনা ও প্রশাসনকে নিশানা করেই যেন কাশ্মীর দখলের লড়াই হয় সেই হুঁশিয়ারিই উঠে এসেছে জওয়াহিরির বার্তায়।












Click it and Unblock the Notifications