পাকিস্তানে দেওয়ালে দেওয়ালে অখণ্ড ভারতের ব্যানার, এবার কী করবেন ইমরান খান?
উল্টো স্রোত বইতে শুরু করেছে পাকিস্তানে। এতদিন যে দেশের ভারত বিরোধিতায়ই ছিল মূল মন্ত্র, এখন সেখানে ছড়িয়ে পড়েছে অখন্ড ভারতের ব্যানার, ফ্লেক্স।
উল্টো স্রোত বইতে শুরু করেছে পাকিস্তানে। এতদিন যে দেশের ভারত বিরোধিতায়ই ছিল মূল মন্ত্র, এখন সেখানে ছড়িয়ে পড়েছে অখন্ড ভারতের ব্যানার, ফ্লেক্স। পাক পার্লামেন্ট এবং ইমরান খানের বাড়ি থেকে উঁকি মারলেই দেখা যাচ্ছে সেই অখণ্ড ভারতের ব্যানার আর ফ্লেক্স।
|
অখন্ড ভারতের মানচিত্র
যাতে রয়েছে ভারতের সংসদ ভবনের একটি ছবি আর বাংলাদেশ-পাকিস্তান সহ তৈরি অখন্ড ভারতের একটি মানচিত্র। ততে লেখা হয়েছে অখণ্ড ভারত। ইসলামাবাদ শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে মোড়ে ছড়িয়ে পড়েছে এই অখণ্ড ভারতের পোস্টার আর ব্যানার।
|
সর্বত্র পোস্টার
বিদ্যুতের খুটি থেকে শুরু করে দেওয়ালেও পড়েছে এই পোস্টার। এমনকী শহরের অন্যতম ব্যস্ত এলাকা সেক্টর ৬-এর প্রেস ক্লাবের সামনেও দেওয়া হয়েছে অখণ্ড ভারতের ব্যানার। সাধারণ মানুষের চোখে পড়তেই শোরগোল পড়ে যায় শহরে। খবর যায় পুলিসের কাছে।
|
সোশ্যাল মিডিয়ায় শোরগোল
গোটা শহর থেকে অখণ্ড ভারতের পোস্টার ব্যানার সরাতেই পুলিসের ৫ ঘণ্টা সময় লেগে গিয়েছে। ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে খবর। এমনকী ভাইরালও হয়ে গিয়েছে ইসলামাবাদে অখণ্ড ভারতের ব্যানার। পুলিস চেষ্টা করেই এই ভাইরাল হওয়া আটকাতে পারেনি।

নেপথ্যে কারা
ইসলামাবাদের চিফ কমিশনারের মুখপাত্র জানিয়েছেন এই ঘটনার নেপথ্যের অপরাধীদের দ়্রুত গ্রেফতার করা হবে। ইতিমধ্যেই ইসলামাবাদের জেলা শাসক এই ঘটনার জন্য মেট্রোপলিটন কর্পোরেশনকে শোকজ করেছে। এই ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে গ্রেফতার করা হলেও তাঁরা যে মূল অপরাধী নয় সেকথা স্পষ্ট হয়ে গিয়েছে। কারণ পুলিসকে তারা জানিয়েছে গুজরানওয়ালা থেকে অর্ডার পেয়েই তারা এই ব্যানার এবং ফ্লেক্স গুলি ছাপিয়েছিল।

দিশেহারা পুলিশ
এখনও মূল দোষীর সন্ধান পায়নি ইসলামাবাদ পুলিস। তবে এই ঘটনায় ঘুম উড়েছে ইমরান খানদের। কারণ এতোদিন শুধু ভারতেই সিঁদ কেটেছে পাকিস্তান এবার সেই ভয় বাসা বাঁধতে শুরু করেছে পাকিস্তানেও।












Click it and Unblock the Notifications