Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ডোভালের সঙ্গে বৈঠক শুধুই চিনের 'আইওয়াশ'! গোপনে বড় খেলা খেলছে বেজিং, স্যাটেলাইটে নজর ভারতেরও

NSA Ajit Doval In Beijing: চিনের বিদেশমন্ত্রী (Chinese Foreign Minister) ওয়াং ই (Wang Yi) এর সঙ্গে বৈঠক সারলেন অজিত ডোভাল। দীর্ঘ পাঁচ বছর পর চিনের মাটিতে বিশেষ বৈঠকে যোগ দেন তিনি। যেখানে একাধিক ইস্যুতে সে দেশের বিদেশমন্ত্রীর সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক হয়েছে বলে জানা যাচ্ছে।

বিশেষ করে দুই দেশের মধ্যে চলা সীমান্ত বিবাদ নিয়ে বিস্তারিত চর্চা (NSA Ajit Doval In Beijing) হয়েছে বলেই খবর। এমনকী এই বিষয়ে একটি রোডম্যাপ তৈরির বিষয়ে ভারত এবং চিন সিদ্ধান্ত নিয়েছে বলেও জানা যাচ্ছে।

NSA Ajit Doval In Beijing

NSA Ajit Doval In Beijing: ২৩তম 'স্পেশাল রিপ্রেজেন্টেটিভ' বৈঠক

ভারত এবং চিনের মধ্যে প্রায় ৩ হাজারেরও বেশী কিলোমিটার বিস্তৃত সীমান্ত রয়েছে। কয়েকটি ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে দু'দেশের সংঘাত আছে। আর তা মেটাতে ২০০৩ সালে এমন বৈঠকের সূচনা হয়। এর আগে ২২ বার বৈঠক হয়। শেষবার এই বৈঠক হয়েছিল দিল্লিতে। কিন্তু গালওয়ান সহ একাধিক ইস্যুতে ভারত এবং চিনের সম্পর্ক একেবারে তলানিতে ছলে যায়। সম্প্রতি দীর্ঘ সেনা এবং কুটনৈতিক স্তরে আলোচনার পর পরিস্থিতির কিছুটা বদল ঘটেছে।

এই অবস্থায় দীর্ঘ পাঁচ বছর চিনের মাটিতে পা রেখেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সে দেশের বিদেশমন্ত্রী ওয়াং ই (Wang Yi) এর সঙ্গে বৈঠকের আগে চিনের বিদেশমন্ত্রক জানায়, ভারতের সঙ্গে কাজ করতে একেবারে উদগ্রীব আছে বেজিং। আর এরপরেই ওয়াং'য়ের সঙ্গে ডোভালের বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ। জানা যাচ্ছে, সীমান্ত ছাড়াও দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে দু দেশ কাজ করবে বলেও বৈঠকে আলোচনা হয়।

একদিকে যখন ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করার কথা বলছে বেজিং, অন্যদিকে লাগাতার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে কমিউনিস্ট চিন। ভুটান সংলগ্ন এলাকা জুড়ে গ্রাম বানাচ্ছে সে দেশ। গত আট বছরে অন্তত ২২ টি গ্রাম চিন তৈরি করে ফেলেছে। সম্প্রতি এমনই স্যাটেলাইট ছবি প্রকাশ্যে এসেছে। যা নিঃসন্দেহে ভারতের উপর চাপ বাড়ানোর জন্য যথেষ্ট বলে মনে করা হচ্ছে।

স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে, ডোকালামের একদম কাছেই ওই আটটি গ্রাম তৈরি হচ্ছে। বিশেষ করে ভুটানের ওয়েস্টার্ন সেক্টর, যা বিতর্কিত ডোকালামের একেবারে কাছেই এই গ্রামগুলি অবস্থিত। একটি উপত্যকায় রয়েছে গ্রামগুলি। এর মধ্যে কয়েকটি আবার চিনের সেনাঘাঁটির একেবারে কাছেই বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। যে ২২ টিও গ্রামের ছবি ধরা পড়েছে সবথেকে বড় গ্রামটি হল জিউ। যা ভুটানের খুবই কাছে বলেই মনে করা হচ্ছে।

বিশেষ করে শিলিগুড়ির 'চিকেন নেক' রণকৌশলগত ভারতের কাছে খুব গুরুত্বপূর্ণ। আর এর কাছেই কার্যত চিনের এই গ্রামের উপর ভারতের কড়া নজরদারি রয়েছে বলেও জানা যাচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+