Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Karachi Airport explosion: করাচি বিমানবন্দরের বাইরে বিস্ফোরণ, মৃত একাধিক চিনা নাগরিক! কড়া বার্তা বেজিংয়ের

Karachi Airport explosion: বিস্ফোরণের কেঁপে উঠল পাকিস্তান। করাচি বিমানবন্দরের বাইরে প্রবল বিস্ফোরণের ঘটনা ঘটে। এখনও পর্যন্ত এই ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আহত ১০ জনেরও বেশি মানুষ। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর।

ঘটনার পরেই পাকিস্তানের সমস্ত বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তাও। অন্যদিকে কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাকিস্তানের অন্যতম বৃহত এই বিমানবন্দরে বিস্ফোরণের ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে (Karachi Airport explosion) ।

Karachi Airport explosion

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিমানবন্দরের পার্কিং লটে দাঁড়িয়ে থাকা একটি ট্যাঙ্কারে এই বিস্ফোরণের (Karachi Airport explosion) ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তের মধ্যে একের পর এক গাড়িতে আগুন ধরে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আতঙ্কে সাধারণ মানুষ একেবারে ছোটাছুটি শুরু করে দেন।

ঘটনার পরেই পাকিস্তানে নিরাপত্তা আধিকারিকরা স্থানীয় টিভি চ্যানেলকে জানিয়েছেন, বিদেশিদের লক্ষ্য করেই মূলত এই হামলা চালানো হয়েছে। ঘটনায় দুজন চিনা নাগরিকের মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে আরও একজনের। সে পাকিস্তানেরই বাসিন্দা বলে জানা যাচ্ছে। অন্যদিকে পাক সরকারের তরফেও কার্যত একই দাবি করা হয়েছে। চিনের নাগরিকদের টার্গেট করে এই হামলা চালানো হয়েছে।

পাকিস্তানে বর্তমানে কয়েক হাজার চিনের শ্রমিক কর্মরত রয়েছে। যাদের বেশিরভাগই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রজেক্টে কাজ করছে। এই প্রকল্প দক্ষিণ ও মধ্য এশিয়াকে চিনের রাজধানী বেজিংয়ের সঙ্গে যুক্ত করবে। এই প্রকল্পের সঙ্গে যুক্ত বিদেশি নাগরিকদের টার্গেট করেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি পাক সংবাদমাধ্যমের।

তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখনও স্পষ্ট নয়। তবে বালোচরা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে বলে দাবি। ঘটনার পর থেকেই তদন্ত শুরু করেছে স্থানিয় পুলিশ-প্রশাসন। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে নিরাপত্তার এত বড় অভাব থেকে গেল তা নিয়েও প্রশ্ন পাক প্রশাসনের।

এই ঘটনার (Karachi Airport explosion) তীব্র নিন্দা জানিয়েছে চিন। শুধু তাই নয়, ভয়াবহ জঙ্গি হামলা বলেও দাবি। ঘটনার পরেই পাকিস্তানের চিনের দূতাবাসের তরফে একটি বার্তা দএয়া হয়। যেখানে ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি ক্রা শাস্তির দাবি জানানো হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+