নিষেধাজ্ঞা উঠল এয়ার ইণ্ডিয়ার! ২৩ জুলাই থেকেই ফের চালু ভারত-মার্কিন যাত্রী বিমান পরিষেবা
ফের চালু হচ্ছে ভারত-আমেরিকা বিমান পরিষেবা। আগামী ২৩শে জুলাই থেকে চার্টার বিমান পরিষেবা পুনরায় শুরু হবে বলে যাচ্ছে। অবশেষে ভারত সরকারও এই বিষয়ে সম্মতি দিয়েছে বলে জানিয়েছে মার্কিন পরিবহন অধিদফতর। বিশ্বজুড়ে করোনা সংক্রমণ ছড়ানোর পরে ২৩ মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয় আন্তর্জাতিক ও অন্তর্দেশীয় বিমান পরিষেবা। দু’মাসের উপর এই পরিষেবা বন্ধ থাকার পরে গত ২৫ মে থেকে ফের অন্তর্দেশীয় বিমান পরিষেবা শুরু হয়েছে। এদিকে ভারতের বন্দে ভারত মিশন নিয়েও এয়ার ইণ্ডিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা। অভিযোগ, বন্দে ভারত মিশনের এয়ার ইন্ডিয়ার বিমানে সাধারণ নাগরিককে আমেরিকায় প্রবেশের জন্য টিকিট বিক্রি করা হচ্ছে।

এদিকে জুন মাসের শেষ ভাগে ভারতের বন্দে ভারত মিশনও আমেরিকার বাধার সামনে পড়ে। মার্কিন পরিবহণ বিভাগ সে দেশ থেকে নাগরিকদের ফেরানোর জন্য এয়ার ইন্ডিয়ার বিমানের উপর নিয়ন্ত্রণ জারি করে বলেও শোনা যায়। তাদের বক্তব্য ছিল ভারত অন্যায় করছে এবং এই ক্ষেত্রে বৈষম্যমূলক নীতি প্রয়োগ করছে। সেই সময় আমেরিকার তরফে বলা হয়, ভারত সরকার ভারত সরকার মার্কিন বিমান সংস্থাগুলিকে ভারত-আমেরিকা যাত্রীদের সরাসরি এবং অন্য কোনও ভাবেও টিকিট বিক্রি করতে দিচ্ছে না। তাই তারা এই পরিষেবা চালু রাখার পক্ষে না। সূত্রের খবর, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে প্যাসেঞ্জার চার্টার ফ্লাইট পরিষেবার জন্য এয়ার ইন্ডিয়ার উপর নিষেধাজ্ঞাও তুলে নিচ্ছে আমেরিকা।
এদিকে করোনা আবহের মধ্যেই বিমান পরিষেবা ফের চালু করার জন্য আমেরিকা ও ফ্রান্সের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে ভারত। গতকালই একথা জানান অসামরিক বিমান মন্ত্রী হরদীপ সিং পুরী। জানা গিয়েছে, দিল্লি ও নিউ ইয়র্কের মধ্যে প্রতিদিন একটা এবং দিল্লি ও সান ফ্রান্সিসকোর মধ্যে সপ্তাহে তিনটি বিমান চলবে।জার্মানি, বিট্রিশ যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গেও এই নিয়ে চলছে আলোচনা বলে সূত্রের খবর।












Click it and Unblock the Notifications