Aircraft Crash: সামরিক মহড়া চলাকালীন ভেঙে পড়ল বিমান, ৩ মার্কিন মেরিন নিহত অস্ট্রেলিয়ায়
অস্ট্রেলিয়ায় সামরিক মহড়া চলাকালীন ঘটনা মারাত্মক দুর্ঘটনা। আচমকাই যুদ্ধবিমান ভেঙে পড়ায় তিনজন মার্কিন মেরিন নিহত হয়েছেন। বিমান দুর্ঘটনার পর দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে পাঁচজন মেরিনকে। ডারউইনের একটি হাসপাতালে তাদের আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে।
অস্ট্রেলিযার উত্তরে একটি প্রত্যন্ত দ্বীপাঞ্চলে সমায়রিক মহড়ায় অংশ নিয়েছিলেন চারদেশের সেনা। ওই দ্বীপে অসপ্রে বিমান ভেঙে পড়ে। রবিবারের এই দুর্ঘটনায় তিন মার্কিন সেনার মৃত্যু হয় বলে মার্কিন সেনাবাহিনী তরফে নিশ্চিত করা হয়েছে। উদ্ধার হওয়া পাঁচ সেনার অবস্থাও আশঙ্কাজনক।

অস্ট্রেলিয়ান পুলিশ ও মার্কিন সামরিক অফিসাররা এক বিবৃতিতে জানিয়েছেন, বোর্ডে মোট ২৩ জন ছিলেন। তাদের মধ্যে তিনজন নিহত হয়েছে। পাঁচজন গুরুতর আহত। বাকিদের অনেককেই উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। অস্ট্রেলিয়ার মূল ভুখণ্ড থেকে ৬০ কিলোমিটার দূরে কম জনবহুল মেলভিল দ্বীপে এই মহড়া চালানো হয়।
ঘটনা্স্থলে দুর্গম হওয়ায় উদ্ধারকার্যে সমস্যা হচ্ছে। তবে পুনরুদ্ধারের জন্য অস্ট্রেলিয়া প্রশাসন সমস্তরকম চেষ্টা চালাচ্ছে। প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবনিজ ঘটনাটিকে দুঃখজনক হিসেবে বর্ণনা করেছেন। উদ্ধারকার্যের যে তথ্য আসছে, তা সম্পূর্ণ নির্ভুলভাবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।
অস্ট্রেলিয়ায় অসপ্রে হেলিকপ্টার ও একটি বিমানের মধ্যে যুদ্ধ মহড়া চলছিল। মার্কিন যুক্তরাষ্ট্, অস্ট্রেলিয়ার হাজার হাজার সৈন্য এবং সেইসঙ্গে ইন্দোনেশিয়া ও ফিলিপিন্সের সামরিক বাহিনীর সদস্যরা যৌথভাবে এই মহড়ায় অংশ নিয়েছিলেন। ওয়াশিংটন, ক্যানবেরার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় এই কাজ চলছিল।
এই অসপ্রে বিমানের দুর্ঘটনার কবলে প়ড়ার প্রবণতা রয়েছে। এর আগেও একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে। গত বছর নরওয়েতে ন্যাটোর প্রশিক্ষণ চলাকালীন বিমান ভূপতিত হয়ে চার মার্কিন সেনা নিহত হন। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার উত্তর উপকূলে সমুদ্রে অবতরণের চেষ্টা করার সময় একটি জাহাদের পিছনে ধাক্কা লেগে বিধ্বস্ত হয় বিমানটি। এই ঘটনায় তিন মার্কিন সেনা নিহত হন।
২০০০ সালে অ্যারিজোনায় মহড়া চলাকালীন অসপ্রে বিধ্বস্ত হয়ে ১৯ জন মেরিন মারা যান। মার্কিন সেনাবাগিনী এ বছরের শুরুতেই পাইলটকে বিশেষ প্রশিক্ষণ দেয় এই দুর্ঘটনা এড়াতে। ওসপ্রে হল কুইক টিল্ট-রোটার বিমান। হেলিকপ্টার ও টার্বোপ্রপ বিমানের বৈশিষ্ট্যকে একত্রিত করে এটি তৈরি।
হাইব্রিড বিমানের দুটি সুইভেলিং ইঞ্জিন রয়েছে, যা এটিকে উলম্বভাবে অবতরণ করাতে সক্ষম। একইভাবে তা উড়ানেও সফল। অন্যান্য হেলিকপ্টারের থেকে তা দ্রুত ছুটতে পারে। রবিবারের ঘটনার পর আবার খতিয়ে দেখতে হবে, কোথায় সমস্যা রয়ে গিয়েছে, জানিয়েচেন মার্কিন সমারিক কর্তারা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications