আল্পসের কাছে ভেঙে পড়ল জার্মানউইংসের বিমান, সম্ভবত বেঁচে নেই কেউই
প্যারিস, ২৪ মার্চ : দক্ষিণ ফ্রান্সে আল্পসের কাছে ভেঙে পড়ল লুফৎহানসা জার্মানউইংসের বিমান এয়ারবাস এ ৩২০। মঙ্গলবার বিমানটি বার্সেলোনা থেকে ডুসেলড্রফ যাচ্ছিল বলে পুলিশ ও অসামরিক বিমান আধিকারিকদের তরফে জানানো হয়েছে।
ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওঁল্যদ, এই দুর্ঘটনা প্রসঙ্গে বিবৃতি দিতে গিয়ে বিমানে আর কেউ বেঁচে নেই বলেই আশঙ্কা প্রকাশ করেছেন।

সূত্রের তরফে জানানো হয়েছে জার্মানউইংসের বিমানে ২ বিমানচালক ও ৪ কর্মী ছিলেন। এছাড়াও এই বিমানে ১৪৮ জন যাত্রী ছিলেন। ফরাসী প্রধানমন্ত্রী এই ঘটনার কথা নিশ্চিত করেছেন। ফ্রান্সের এবং সংবাদ চ্যানেলের খবর অনুযায়ী, বিমান ভেঙে পড়ার আগে একজন বিমানচালকদের মধ্যে একজন বিমানের অধোগমনের সঙ্কেত পাঠিয়েছিলেন।
Germanwings flight #4U9525 from Barcelona to Dusseldorf has crashed in French Alps.http://t.co/FHoX6q0GHtR.I.P. pic.twitter.com/oUOhJrHxko
— Flightradar24 (@flightradar24) March 24, 2015 











Click it and Unblock the Notifications