নিউজিল্যান্ডে আত্মপ্রকাশ করলো এয়ার ট্যাক্সি যেটি একাই উড়তে পারে
নিউজিল্যান্ডের একটি কোম্পানি এক ধরনের বিমান তৈরি করেছে, যেটি একাই উড়ে যেতে পারে। কিটি হক কোম্পানির তৈরি এই বিমানকে ভবিষ্যতে এয়ার ট্যাক্সি হিসেবে ব্যবহার করা যাবে।
গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজে-এর অর্থায়ন পায় এমন একটি কোম্পানি একাই উড়ে যেতে পারে এমন একটি বিমান চালু করার ঘোষণা করেছে।
নিউজিল্যান্ডে তৈরি এই বিদ্যুৎ-চালিত এয়ার ট্যাক্সি ঘণ্টায় ১৮০ কি.মি. বেগে উড়ে যেতে পারে।
কিটি হক কোম্পানি বলছে, তাদের এই বিমান সেল্ফ-ফ্লাইং সফটওয়্যার ব্যবহার করে।
তবে প্রয়োজনে মানুষও এর নিয়ন্ত্রণ গ্রহণ করতে পারে।
বিমানের ব্যাটারি একবার চার্জ দেয়া হলে এটি ১০০ কি.মি. দূরত্বে একাই উড়ে যেতে পারবে।
ভবিষ্যতে এয়ার ট্যাক্সি হিসেবে এই ধরনের বিমান ব্যবহার করা যেতে পারে বলে কিটি হকের কর্মকর্তারা মনে করছেন।
টেক-অফ, ল্যান্ডিং হেলিকপ্টারের মতো
এই ধরনের বিমানকে বলা হয় ইভিটিওএল, অর্থাৎ ইলেকট্রিক ভার্টিকাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং।
এরোপ্লেন হলেও এটি হেলিকপ্টারের মতো মাটি থেকে সোজা আকাশে উঠতে পারে এবং হেলিকপ্টারের মতোই মাটিতে নেমে আসতে পারে।
এই বিষয়ে একজন বিশেষজ্ঞ বিবিসিকে জানিয়েছেন যে ইভিটিওএল নিয়ে অনেকগুলো কোম্পানি এখন গোপনে গবেষণা চালাচ্ছে।
তবে কিটি হকের কোরা মডেল বিমানের নকশাটিই সবচেয়ে ইন্টারেস্টিং বলে মনে করছেন ইউনিভার্সিটি অফ ওয়েস্ট অফ ইংল্যান্ডের অ্যারোস্পেস এঞ্জিনিয়ারিং-এর অধ্যাপক স্টিভ রাইট।
আরও দেখুন:
স্টিভেন হকিং: রসিক এবং খেয়ালী এক বিজ্ঞানী
কীভাবে করা হয় বিমান দুর্ঘটনার তদন্ত?












Click it and Unblock the Notifications