বিমানবন্দরের দোকান থেকে চুরির দায়ে সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার রিজিওনাল ডিরেক্টর

দুর্নাম যেন পিছু ছাড়ছে না এয়ার ইন্ডিয়ার। এবার বিমান বন্দরের দোকান থেকে চুরির অভিযোগ উঠল পাইলটের বিরুদ্ধে।

দুর্নাম যেন পিছু ছাড়ছে না এয়ার ইন্ডিয়ার। এবার বিমান বন্দরের দোকান থেকে চুরির অভিযোগ উঠল পাইলটের বিরুদ্ধে। সিডনি বিমানবন্দরের একটি ডিউটি ফ্রি দোকান থেকে নাকি জিনিস তুলে নিয়েছিলেন রোহিত ভাসিন নামে ওই পাইলট। সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি ধরা পড়ার সঙ্গে সঙ্গে দোকানের মালিক বিমান বন্দর কর্তৃপক্ষকে গোটা বিষয়টি জানান।

বিমানবন্দরের দোকান থেকে চুরির দায়ে সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার রিজিওনাল ডিরেক্টর

এয়ার ইন্ডিয়ার ওই পাইলটের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অস্ট্রেলিয়ার রিজিওনাল ম্যানেজার। তারপরেই ওই পাইলট তথা রিজিওনাল ডিরেক্টরকে সাসপেন্ড করে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

এয়ার ইন্ডিয়ার তরফে তাঁদের মুখপাত্র ধনঞ্জয় কুমার জানিয়েছেন, রিজিওনাল ডিরেক্টর হিসেবে কাজ করতেন ওই পাইলট। ইতিমধ্যেই ওই পাইলটের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। গঠন করা হয়েছে একটি কমিটি। এ ছাড়াও সাসপেন্ড থাকাকালীন তিনি কোনও বেতন পাবেন না বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া ।

সাসপেনশনের চিঠি পাঠিয়ে বলা হয়েছে উর্দ্ধতন কর্তৃপক্ষের থেকে আগাম অনুমতি না নিয়ে তিনি এয়ার ইন্ডিয়া লিমিটেডের অফিস চত্বরেও ঢুকতে পারবেন না। নিজের আই কার্ড ফেরত দিতে বলা হয়েছে তাঁকে। অভিযোগ প্রমাণ হলে দোষীকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।
‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+