স্টকহোমে দুর্ঘটনা! অল্পের জন্য রক্ষা পেলেন এয়ার ইন্ডিয়ার ১৭৯ যাত্রী
স্টকহোমে দুর্ঘটনা থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার বিমান। বিমানে ১৭৯ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।
স্টকহোমে দুর্ঘটনা থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার বিমান। বিমানে ১৭৯ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। স্টকহোমের আরলান্ডা বিমানবন্দরে বিমানটি একটি ভবনে ধাক্কা মারে। যাত্রীদের কারও কোনও ক্ষতি না হলেও, ধাক্কায় বিমানের ডানার ক্ষতি হয়। তবে কী কারণে এই দুর্ঘটনা তা জানা যায়নি। দিল্লি থেকে বিমানটি গিয়েছিল।

বুধবার স্থানীয় সময় বিকেল ৫.৪৫ নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ৫ নম্বর টার্মিনাল থেকে প্রায় ৫০ মিটার দূরে ঘটনাস্থল। আন্তর্জাতিক বিমানের জন্য মেন টার্মিনাল এটিই।
রানওয়েতে রাখা বিমানের ছবি থেকে দেখা যাচ্ছে, বামদিকের ডানায় ক্ষতের দাগ রয়েছে।
১৭৯ জন যাত্রী সিড়ি দিয়ে বেরিয়ে আসেন। তারপর তাঁরা টার্মিনালে প্রবেশ করেন। জানিয়েছে পুলিশ।












Click it and Unblock the Notifications