এয়ার ইন্ডিয়ার বিমানকে উড়তে বাধা আমেরিকায়, চরম ভোগান্তি যাত্রীদের
বেশ কিছু সিটবেল্ট ট্যাগ না থাকার ফলে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানকে শিকাগো থেকে উড়ানের অনুমতি দিল না মার্কিন অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা
সিটবেল্টে ট্যাগ না থাকায় শিকাগো থেকে উড়তে দেওয়া হল না এয়ার ইন্ডিয়ার বিমানকে। আমেরিকার অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্তে চূড়ান্ত ভোগান্তি হল যাত্রীদের। বেশ কিছু সিটবেল্টে এই ট্যাগ না থাকা কোনও নিরাপত্তা বিষয়ক ইস্যু নয় বলেই এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে।

শুক্রবার শিকাগো থেকে দিল্লিগামী বোয়েইং ৭৭৭ বিমানটিতে আচমকাই উঠে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে থাকেন ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা এফএএ-র আধিকারিকরা। সেখানে তাঁরা লক্ষ্য করেন বেশ কিছু সিটবেল্টে টিএসও নম্বর দেওয়া ট্যাগ নেই। এরপরই বিমানের উড়ানে ছাড়পত্র দিতে অস্বীকার করে এফএএ।
এয়ার ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে, সেসময়ে বিমানটিতে সমস্ত যাত্রীই উঠে পড়েছিলেন। এরপরই নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা আরেকটি বোয়েইং ৭৭৭ বিমান থেকে সিটবেল্ট খুলে নিয়ে এসে লাগানোর পরই নির্ধারিত সময়ের প্রায় ৮ ঘন্টা পরে টেক অফ করার অনুমতি পায় বিমানটি।
স্বাভাবিকভাবেই এই ঘটনায় অখুশি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এটা কোনও নিরাপত্তা বিষয়ক ইস্যু নয়। এমনকী সিটবেল্টগুলিতেও কোনও সমস্যা ছিল না। এফএএ-কে বলা হয়েছিল যে সমস্ত পুরনো সিটবেল্ট পাল্টে ফেলে নতুন সিটবেল্ট আনানো হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও এফএএ অনুমতি না দেওয়ায় ক্ষুব্ধ এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications