১৬২ জনকে নিয়ে মাঝ আকাশে উধাও এয়ার এশিয়ার বিমান

সিঙ্গাপুর, ২৮ ডিসেম্বর: ১৬২ জনকে নিয়ে মাঝ আকাশে নিখোঁজ হয়ে গেল এয়ার এশিয়ার বিমান। ইন্দোনেশিয়ার সুরবায়া থেকে সিঙ্গাপুর আসছিল বিমানটি। সকাল ৭-২৪ নাগাদ ঘটনাটি ঘটে।

সূত্রের খবর, এয়ার এশিয়ার উড়ান কিউ জেড-৮৫০১ নির্দিষ্ট সময়েই আকাশে উড়েছিল। ইন্দোনেশিয়ার স্থানীয় সময় সকাল ৭-২৪ নাগাদ জাকার্তা এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঠিক আগেই পাইলট বিমানের রুট বদল করতে চেয়েছিলেন বলে খবর। কেন তিনি এ কথা বলেছিলেন, তা জানার আগেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই উড়ানে ১৫৫ জন যাত্রী এবং সাতজন বিমানকর্মী ছিলেন।

ককক

কয়েক মাস আগে একইভাবে মাঝ আকাশে নিখোঁজ হয়ে গিয়েছিল মালয়েশিয়ার একটি বিমান। এখনও পর্যন্ত তার কোনও সন্ধান মেলেনি। মনে করা হচ্ছে, এয়ার এশিয়ার বিমানটি দুর্ঘটনায় পড়েছে। যদিও এ কথা সরকারিভাবে স্বীকার করেনি ইন্দোনেশিয়া সরকার।

এয়ার এশিয়া কর্তৃপক্ষ একটি বিবৃতিতে বলেছে, "বর্তমানে আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, যাত্রী ও বিমানকর্মীদের কোনও খবর আমাদের কাছে নেই। কিছু জানা গেলে আমরা আপনাদের বলব। এখন তল্লাশি অভিযান চলছে এবং এয়ার এশিয়া তাতে পুরোদমে সহযোগিতা করছে।"

বিমানে কোনও ভারতীয় যাত্রী ছিলেন না বলে খবর পাওয়া গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+