২৬০০ টাকায় উড়ে চলুন বিদেশে! সৌজন্যে এয়ার এশিয়া

আরও পড়ুন: ৬০০ টাকায় টিকিট কেটে উঠে পড়ুন বিমানে!
আরও পড়ুন: ১০০ টাকায় টিকিট বিক্রি এয়ার ইন্ডিয়ার, অফার ৩১ অগস্ট পর্যন্ত
আরও পড়ুন: লক্ষ্য পুজো মরশুম, ন্যূনতম ১৮৮৮ টাকায় টিকিট বিক্রি স্পাইস জেটের
এয়ার এশিয়া সূত্রে জানা যাচ্ছে, কেরলের কোচি থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুর ২৬০০ টাকায় যাওয়া যাবে। একইভাবে চেন্নাই-কুয়ালালামপুর রুটে ভাড়া ধার্য হয়েছে ৪৯৯৯ টাকা। চেন্নাই থেকে ব্যাঙ্কক যাওয়া যাবে ৩২০০ টাকায়। ব্যাঙ্গালোর-কুয়ালালামপুর রুটে ভাড়া হয়েছে ৫৯৯৯ টাকা। কলকাতা থেকে কুয়ালালামপুর ভাড়া ধার্য হয়েছে ৪৯৯৯ টাকা। সব ধরনের কর, পরিষেবা শুল্ক, সারচার্জ এতে ধরা আছে।
মনে রাখবেন, ৩১ অগস্ট পর্যন্ত কাটা টিকিটে এই ছাড় মিলবে। যাত্রায় সময়সীমা হতে হবে ২০১৫ সালের পয়লা মার্চ থেকে ২০১৫ সালের ২৪ অক্টোবর। এতদিন বিদেশ ভ্রমণের সাধ যাদের ছিল, অথচ সাধ্যে কুলিয়ে উঠত না, তারা অনায়াসে এই সুযোগ নিতে পারবেন। যেহেতু অফার সীমিত, তাই তাড়াতাড়ি টিকিট বুক করার পরামর্শ দিয়েছে এয়ার এশিয়া।
গতকালই ঘরোয়া রুটের ক্ষেত্রে ছাড় ঘোষণা করেছিল এয়ার এশিয়া।ব্যাঙ্গালোর-গোয়া রুটে তারা টিকিটের দাম ধার্য করেছে ৯০০ টাকা। ব্যাঙ্গালোর থেকে যথাক্রমে চেন্নাই ও কোচি টিকিটের দাম ধার্য হয়েছে ৬০০ টাকা। ব্যাঙ্গালোর থেকে চণ্ডীগড় ও জয়পুর যেতে দিতে হবে ১৯০০ টাকা। বুধবার আন্তর্জাতিক রুটেও কম ভাড়ার টিকিটের কথা ঘোষণা করে তারা সাড়া ফেলে দিল।












Click it and Unblock the Notifications