এআই বনাম মানুষ, জিতবে কে? বলে দিলেন বিল গেটস, তিনটি সেক্টর নিয়ে বললেন দারুণ কথাও
িশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দ্রুত অগ্রগতি কর্মক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনেছে। ২০২২ সালে OpenAI-এর আবির্ভাবের পর থেকে AI বেশিরভাগ কাজের অংশ হয়ে উঠেছে, এবং Gemini, Copilot-এর মত এআই টুলস্ গুলি বিশ্বব্যাপী ব্যবহৃত হচ্ছে। তবে, এর ফলে অনেকেই উদ্বিগ্ন যে AI কি সাধারণের চাকরি খেয়ে ফেলবে?
সম্প্রতি মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস এই প্রসঙ্গে নিজের মতামত জানিয়েছেন। এক সাক্ষাৎকারে বিল গেটস বলেন, "AI এক পর্যায়ে সবকিছু বদলে দেবে। এটি একটি বিশাল অগ্রগতি, যেমন একসময় কম্পিউটারের দাম কমানো হয়েছিল। একটা সময় ছিল যখন আমরা খুব ব্যয়বহুল কম্পিউটার ব্যবহার করতাম, এখন এটি কার্যত বিনামূল্যে হয়ে গেছে"।

তিনি আরও বলেন, "AI এখন বুদ্ধিমান ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং কাস্টমার সার্ভিস সহায়তা দিতে পারছে। এর ফলে অনেক জটিল সমস্যার সমাধান সম্ভব হচ্ছে। তবে এটি এখনো পুরোপুরি নির্ভরযোগ্য নয়। এ কারণেই মানুষ দ্বিধায় রয়েছে যে এটি কোথায় এবং কীভাবে প্রয়োগ করা উচিত"।
গেটস বলেন, "যদি AI ঠিকভাবে ব্যবহৃত হয়, তবে এটি স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিপ্লব আনতে পারে। এমনকি ভবিষ্যতে ওষুধ আবিষ্কার, গবেষণা প্রবন্ধ লেখা, কল সেন্টার সেবা - সবই সফটওয়্যারের মাধ্যমে সম্ভব হবে!"
তিনটি পেশা, যেগুলো AI কখনোই সামলাতে পারবে না! -
বিল গেটসের মতে, AI ভবিষ্যতে অনেক কাজ সহজ করে দেবে। তবে কিছু পেশা কখনোই পুরোপুরি বিলুপ্ত হবে না। তিনি তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রের কথা উল্লেখ করেন সেই সাক্ষাৎকারেই।
১ কোডার (Programmer) - AI কোড লিখতে পারবে, তবে মানব কোডারের সৃজনশীলতা ও জটিল সমস্যা সমাধানের দক্ষতা প্রয়োজন হবে।
২ জীববিজ্ঞানী (Biologist) - AI রোগ নির্ণয় ও DNA বিশ্লেষণে সহায়তা করতে পারবে, তবে নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের জন্য মানুষের সৃজনশীলতা অপরিহার্য।
3 শক্তি বিশেষজ্ঞ (Energy Expert) - এই পেশাটিও খুবই জটিল, সম্পূর্ণ অটোমেশন সম্ভব নয়। মানুষকে সিদ্ধান্ত গ্রহণ ও গবেষণার মূল ভূমিকা পালন করতেই হবে।
অনেক প্রযুক্তি বিশেষজ্ঞ যেমন NVIDIA-র জেনসেন হুয়াং ও OpenAI-এর স্যাম অল্টম্যান বলেছেন, ভবিষ্যতে AI কোডারদের চাকরি নিয়ে নিতে পারে। তবে, গেটস একমত নন।
তিনি বলেন, "কোডারদের ভূমিকা ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ থাকবে। AI শুধুমাত্র টুল হিসেবে কাজ করবে। কিন্তু উদ্ভাবন ও জটিল সফটওয়্যার তৈরির জন্য মানুষের মস্তিষ্কই প্রয়োজন"।
AI যদিও অনেক কাজকে সহজ করে তুলবে, তবে কিছু পেশায় মানুষের প্রয়োজন রয়েছে। সেই সব ক্ষেত্রেই এআই-এর পাশাপাশি প্রয়োজন মানব মস্তিষ্কের জটিল ফর্মূলাও, অন্তত এমনটাই দাবি করছেন বিল গেটস।












Click it and Unblock the Notifications