পাক জাতীয় দিবসে ইমরান খানকে শুভেচ্ছা বার্তা পাঠালেন নরেন্দ্র মোদী

পুলওয়ামা হামলার পর থেকে দুই দেশের সম্পর্কের শৈত্য আরও বেড়ে গিয়েছে। এই অবস্থাতে ইমরান খানের দিকে প্রথম সৌজন্যের হাত বাড়িয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই।

পুলওয়ামা হামলার পর থেকে দুই দেশের সম্পর্কের শৈত্য আরও বেড়ে গিয়েছে। এই অবস্থাতে ইমরান খানের দিকে প্রথম সৌজন্যের হাত বাড়িয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই। পাক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে সেদেশের জাতীয় দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

পাক জাতীয় দিবসে ইমরান খানকে শুভেচ্ছা বার্তা নরেন্দ্র মোদীর

ইমরান টুইট করে মোদীর বার্তা সকলকে জানিয়েছেন। মোদী লিখেছেন, জাতীয় দিবসে পাকিস্তানের নাগরিকদের আমার শুভেচ্ছা। সময় এসেছে উপমহাদেশের নাগরিকদের একসঙ্গে হাত ধরে গণতান্ত্রিকভাবে, শান্তিপূর্ণভাবে উন্নতির পথে এগোনোর। যে পথে সন্ত্রাস ও হিংসা থাকবে না।

ইমরান মোদীর বার্তাকে আমন্ত্রণ জানিয়েছেন। এবং বলেছেন, সময় এসেছে ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যা সমাধান করার। তাঁর কথায়, দুই দেশকে এগিয়ে এসে নতুন সম্পর্ক স্থাপন করতে হবে শান্তি ও উন্নতির মধ্য দিয়ে।

প্রতিবছর ২৩ মার্চ পাকিস্তানের জাতীয় দিবস পালন করা হয়। তার আগে মোদীর বার্তা নিঃসন্দেহে ভারতের তরফ থেকে ইতিবাচক ইঙ্গিত দিল বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+