লজ্জায় মাথা নত ইউনূসের, ভারত থেকে জাহাজে করে বাংলাদেশে যাচ্ছে টন টন বস্তা! জানেন তাতে কী আছে?
India-Bangladesh: বাংলাদেশে আরও চাল পাঠাল ভারত! দুটি জাহাজে করে প্রায় ১৬ হাজার ৪০০ টন চাল সে দেশে পাঠানো হয়েছে। মোংলা বন্দরে উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বিপুল পরিমান এই চাল ভারত থেকে আমদানি করেছে বাংলাদেশ। গত কয়েকমাস ধরে উত্তাল ওপার বাংলা। সরকার থেকেও কার্যত নেই।
আর এই সুযোগে নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের দাম সে দেশে একেবারে আকাশছোঁয়া। চালের দাম এতটাই যে হাত দিতেই কার্যত ছ্যাঁকা খাচ্ছেন ওপারের সাধারণ মানুষ। এই অবস্থায় গত কয়েকমাসে একাধিকবার চাল পাঠিয়েছে ভারত। ফের একবার দুটি বাণিজ্যিক জাহাজে করে সে দেশে পাঠানো হল চাল (India-Bangladesh) ।

মোংলা বন্দরে উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বিপুল পরিমান এই চাল সে দেশে পৌঁছে গিয়েছে। মোংলা বন্দরের অন্যতম আধিকারিক মাকরুজ্জামান স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ৭ হাজার ৭০০ টন চাল ভারতের ধামরা বন্দর থেকে জাহাজে করে পাঠানো হয়েছে। আর তা মোংলা বন্দরে পৌঁছে গিয়েছে।
আরও একটি জাহাজ ৮ হাজার ৭০০ টন চাল নিয়ে আসছে বলে জানিয়েছেন ওই আধিকারিক। খুব শীঘ্রও সেটিও নোংর করবে বলে জানানো হয়েছে। সে দেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিভিন্ন কাজ দ্রুত শেষ করা হবে এবং দ্রুত চাল খালাস করে বাংলাদেশের বাজারে সে চাল পৌঁছে দেওয়া হবে। আর তাতে অনেকটাই দাম কমতে পারে বলে আশা। যদিও গত কয়েক দফায় ভারতের চাল বাংলাদেশের বাজারে বিক্রি হয়েছে। তুলনামূলক ভাবে কম দামেই বিক্রি হয়।
কিন্ত্যু কয়েকটা দিন কেটে গেলেও ফের একবার দাম বেড়ে যায়। এক্ষেত্রে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের দাবি, এর মধ্যে আছে বড় দুর্নীতি। ইচ্ছা করে বাজারে চালের একটা অভাব তৈরি করা হচ্ছে। আর তাতে হুয় হু করে দাম বাড়ছে। পুলিশ সরকার এক্ষেত্রে সম্পূর্ণ উদাসীন বলেই দাবি। এই অবস্থায় আরও চাল পাঠাবে ভারত। সে দেশের সংবাদমাধ্যম 'কালের কন্ঠে' প্রকাশিত খবর অনুযায়ী, চুক্তি অনুযায়ী ভারত থেকে দেশে আসবে মোট ৩ লাখ টন চাল।
এর মধ্যে ৪০ শতাংশ চাল খালাস করা হবে মোংলা বন্দরে, বাকি ৬০ শতাংশ খালাস করা হবে চট্টগ্রাম বন্দরে। মোংলা বন্দর এলাকার সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সোবাহান সে দেশের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এটি ভারত থেকে আসা উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে মোংলা বন্দরে আমদানি করা চালের দ্বিতীয় চালান। বন্দরে আসা দুটি বিদেশি জাহাজে মোট ১৬ হাজার ৪০০ টন চাল রয়েছে।












Click it and Unblock the Notifications