Agitation in Bangladesh: ঢাকার রাস্তা যেন যুদ্ধক্ষেত্র! মৃত ৩৯, হিংসা ঠেকাতে বন্ধ হল ইন্টারনেট
Agitation in Bangladesh: সংরক্ষণ বিরোধী বিক্ষোভ আরও ভয়ঙ্কর হচ্ছে প্রতিবেশি বাংলাদেশে। ঢাকার রাস্তা যেন যুদ্ধক্ষেত্র। সংঘর্ষে এখনও পর্যন্ত গোটা দেশে মোট ৩৯ জনের মৃত্যু হয়েছে। এমনটাই জানাচ্ছে সে দেশের একাধিক সংবাদমাধ্যম। প্রকাশিত খবর অনুযায়ী, শুধু রাজধানী ঢাকাতেই মৃত্যু হয়েছে ১১ জনের।
মৃতদের মধ্যে অধিকাংশই পড়ুয়া। বিক্ষোভের (Agitation in Bangladesh) খবর সংগ্রহ করতে গিয়ে মৃত্যু হয়েছে এক সাংবাদিকেরও। এই অবস্থায় বাংলাদেশজুড়ে বন্ধ করে দেওয়া হয়েছে সম্পূর্ণ ইন্টারনেট ব্যবস্থা। একই সঙ্গে আন্দোলনকারী পড়ুয়াদের আলোচনার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নীতিগত ভাবে সরকার বিক্ষোভকারীদের দাবিতে সহমত বলেও জানিয়েছেন। যদিও এখনও পর্যন্ত আন্দোলনকারীদের তরফে (Agitation in Bangladesh) কোনও বার্তা দেওয়া হয়। অন্যদিকে বৃহস্পতিবারই সংরক্ষণ সংক্রান্ত মামলার শুনানি হয় সে দেশের সুপ্রিম কোর্টে। রবিবার এই মামলার ফের শুনানি হবে বলে জানা গিয়েছে।
মামলার শুনানি কোন পথে এগোয় সেদিকে নজর সবার। বলে রাখা প্রয়োজন, সরকারি চাকরিতে সংরক্ষণ বাতিলের দাবিতে আন্দোলন চলছে। গত কয়েকদিন ধরেই এই আন্দোলন ধীরে ধীরে ভয়ঙ্কর আকার নেয়। বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়েছে আন্দোলন এবং প্রতিবাদের আগুন। বৃহস্পতিবার প্রতিবাদে দেশজুড়ে কমপ্লিট শাটডাউনের ডাক দেওয়া হয়। আর তা ঘিরে যাতে কোনও অশান্তি না ছড়ায় সেজন্য ঢাকা পুলিশ এবং সেনাবাহিনীকে হাই অ্যালার্ট করা হয়।
কিন্তু ওয়ামী লিগের নেতা-কর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ চলছে ছাত্রছাত্রীদের। ঘটে একের পর এক সংঘর্ষের ঘটনা। যা কড়া হাতে দমন করে বাংলাদেশ প্রশাসন। এরপরেই মৃত্যু মিছিল। শুধু ঢাকা নয়, বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহর উত্তরাতেও বেশ কয়েকজন আন্দোলনকারীর মৃত্যুর খবর সামনে এসেছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৩৯ জনের মৃত্যুর খবর সামনে আসছে।
অন্যদিকে বিক্ষোভের আঁচ গিয়ে পড়ে বাংলাদেশের সংবাদমাধ্যমের উপর। সে দেশের রাষ্ট্রীয় টেলিভিশন বি-টিভির কার্যকালয়ে আগুলি ধরিয়ে দেওয়া হয়। অন্যদিকে গোটা পরিস্থিতির উপর নজর রাখছে ভারত। ইতিমধ্যে সে দেশে বসবাসকারী ভারতীয়দের সতর্ক করে অ্যাডভাইজারি জারি করেছে বিদেশমন্ত্রক। একই সঙ্গে এই মুহূর্তে বাংলাদেশ না যাওয়ার কথাও জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications