ফের আমেরিকার আকাশে রহস্যজনক বস্তু, আলাস্কায় গুলি করে নামাল মার্কিন সেনা
আমেরিকার আকাশে ফের রহস্যজনক উড়ন্ত বস্ত, সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হল মন্টানার আকাশপথ
একের পর এক রহস্যজনক উড়ন্ত বস্তু আমেরিকার আকাশে। আলাস্কা, কানাডার পর এবার মন্টেনায় দেখা গিয়েছে সেই রহস্যজনক উড়ন্ত বস্তুকে। ইতিমধ্যেই নিরাপত্তার কারণে মন্টেনার আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে আমেরিকার আকাশে চিনা বেলুনকে নিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয়েছি। আমেরিকার পরমাণু গবেষণা কেন্দ্রের উপরে উড়তে দেখা গিয়েছিল চিনা স্পাই বেলুনকে। পরে বাইডেনের নির্দেশে সেই বেলুনটি গুলি করে নামায় মার্কিন সেনা।

আমেরিকার আকাশে একের পর এক রহস্য জনক উড়ন্ত বস্তু। শুক্রবারই আলাস্কার আকাশে দেখা গিয়েছিল এর রহস্যজনক উড়ন্ত বস্তুকে। সেটা গুলি করে নামায় মার্কিন সেনা। তারপরের দিন আবার কানাডার আকাশে দেখা গিয়েছিল আরও এক উড়ন্ত বস্তুকে। তার পরেই আবার মন্টেরায় দেখা গিয়েেছ আরও এক উড়ন্ত বস্তুকে। সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে মন্ডেরারা আকাশপথ। এই উড়ন্ত বস্তু বিমানে আঘাত করতে পারে এই আশঙ্কাতেই আকাশ পথ বন্ধ রেখে সাময়িক ভাবে উড়ান পরিষেবা বন্ধ রাখা হয়েছে।এর আগে আমেরিকায় চিনা স্পাই বেলুন নিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয়েছিল।
আমেরিকার পরমাণু গবেষণা কেন্দ্রের উপরে উড়তে দেখা গিয়েছিল চিনা বেলুনকে। পরে মার্কিন প্রেসিজেন্ট জো বাইডেনের নির্দেশে সেই চিনা বেলুন গুলি করে নামানো হয়। তারপরে আবার কানাডায় শনিবার দেখা গিয়েছিল রহস্যজনক উড়ন্ত বস্তু। তাকে গুলি করে নামায় মার্কিন সেনা। কানাডার সঙ্গে যৌথ অভিযান চালিয়েছিল মার্কিন সেনা। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডেউ জানিয়েছেন তিনি সেনাবাহিনীকে সেই রহস্যজনক উড়ন্ত বস্তু গুলি করে নামানোর নির্দেশ দিয়েছিলেন। তারপরেই মার্কিন সেনার সঙ্গে যৌথ অভিযান চালিয়ে সেই উড়ন্ত বস্তুটিকে গুলি করে নামানো হয়।
তারপরে আবারও দেখা গিয়েছে আলাস্কায় আরও এক উড়ন্ত বস্তু। তারপরেই আকাশপথে ব িমানের ওঠানায়াময় সাময়িক স্থগিতাদেশ জারি করা হয়েছে। অর্থাৎ সেই রহস্যজনক উড়ন্ত বস্তুর কারণে বিমান দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেই এই পদক্ষেপ করা হয়েছে।












Click it and Unblock the Notifications