Bangladesh: পাকিস্তানের করাচি বন্দর থেকে বাংলাদেশে আরও একটি জাহাজ! জানেন তাতে কী আছে? ঘুম উড়ে যাবে রাতের
Bangladesh: স্বাধীনতায় ভারতের অবদান ভুলে গিয়েছে 'নতুন' বাংলাদেশ! ক্রমশ ভালোবাসা বাড়ছে পাকিস্তানের (Pakistan) সঙ্গে। গত কয়েকদিন আগেই অন্তবর্তী উপদেষ্টা ইউনূস (Bangladesh Chief Adviser Yunus Muhammad) বৈঠক সেরেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ((Pakistan PM Shehbaz Sharif) সঙ্গে । বৈঠকে দুদেশের (Bangladesh Chief Adviser Yunus Pakistan PM Meet) সম্পর্ককে আরও মজবুত করার কথা বলা হয়েছে।
এমনকী পাকিস্তানের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিপুল ছাড় দেওয়ার কথাও বলা হয়েছে। আর এর মধ্যেই ফের একবার বাংলাদেশের বন্দরে ভিড়েছে আরও একটি পাক জাহাজ। গত কয়েকদিন আগেই পাকিস্তান থেকে একটি জাহাজ সে দেশের চট্টগ্রাম বন্দরে নোংর করে।

এর মধ্যেই করাচি বন্দর থেকে এমভি ইউয়ান জিয়ান ফা ঝং নামে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইয়ার্ডে ভিড়েছে বলে দাবি। বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আজ রবিবার দুপুরে সে দেশের এনসিটি ইয়ার্ডে পাকিস্তান থেকে আসা জাহাজটি নোংর করে।
করাচি থেকে সরাসরি চট্টগ্রামে আসা জাহাজে আমদানি পণ্য ছিল ৩২৮ টিইইউএস। যা বাংলাদেশের ইতিহাসে প্রথমবার বলে দাবি সে দেশের সংবাদমাধ্যমের। আর তাতে রীতিমত উচ্ছ্বসিত সে দেশের মানুষ। শুধু তাই নয়, বাংলাদেশের জনপ্রিয় সংবাদমাধ্যম 'জুগান্তরে'র খবর অনুযায়ী, এই নিয়ে দ্বিতীয়বার পণ্য নিয়ে পাক জাহাজ এলো।
এবার তিনগুণের কাছাকাছি কনটেইনার নিয়ে এসেছে জাহাজটি। আছে ৮২৫ টিইইউএস কনটেনার। এর মধ্যে সরাসরি করাচি থেকে আসে ৭১১ টিইইউএস কনটেনার।
Bangladesh: কী আছে ওই কনটেনারে?
সে দেশের প্রকাশিত খবর অনুযায়ী। ভোগ্যপণ্য, গার্মেন্টস এক্সেসরিজসহ বিভিন্ন ধরনের মাল করাচি বন্দর থেকে আনা হয়েছে। যেমন ২৮৫ টিইইউএস কনটেনারে পরিশোধিত চিনি, ১৭১টি কনটেনারে ডলোমাইট, ১৩৮ কনটেনারে সোডা অ্যাশ, ৪৬ কনটেনারে পোশাক শিল্পের কাপড়ের রোল, ২০ কনটেনারে আখের গুড়, ১৮ কনটেনারে আলু ও ২০ কনটেনারে পুরোনো লোহার টুকরা, রেজিন ও কাপড় রয়েছে।
অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত থেকে জাহাজটিতে বোঝাই করা কনটেনারে খেজুর, লুব অয়েল, মার্বেল পাথরসহ বিভিন্ন পণ্য আছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। বলে রাখা প্রয়োজন, চলতি বছরের ১৪ নভেম্বর থেকে পাকিস্তানের সঙ্গে জলপথে ব্যবসা শুরু করেছে বাংলাদেশ। পাকিস্তানের করাচি বন্দর থেকে চট্টগ্রামে সরাসরি কনটেনার জাহাজ আসছে। সেবার ৩৭০ টিইইউএস কনটেনার বাংলাদেশে পৌঁছেছিল, তার মধ্যে ২৯৭ টিইইউএস কনটেনার এসেছিল পাকিস্তান থেকে।












Click it and Unblock the Notifications