Amazon Layoffs: বাড়ছে চ্যালেঞ্জ! ফের ৯০০০ কর্মীকে ছাঁটাই করছে অ্যামাজন

Amazon Layoffs Update: ফের একবার ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে Amazon। বেশ কয়েকটি বিভাগ থেকে অন্তত ৯০০০ কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। তবে সংস্থার বড় অংশের ছাঁটাই অ্যামাজন ওয়েব সার্ভিস, পিপুল, বিজ্ঞাপন থেকে করা হবে বলে জানা যাচ্ছে।

এছাড়াও আরও বেশ কয়েকটি বিভাগ থেকেই কর্মীদের ছাঁটাই করা হবে বলে জানা গিয়েছে। গত কয়েকদিন আগেই ফেসবুকের পেরেন্ট সংস্থা কর্মী ছাঁটাই করেছে। এর মধ্যে ফের একবার ছাঁটাই বিশ্বের অন্যতম ই-কর্মাস সাইটিতে।

বার্তা দেওয়া হয়েছে কর্মীদের

বার্তা দেওয়া হয়েছে কর্মীদের

ইতিমধ্যে সংস্থার সিইও'র তরফে একটি বার্তা সমস্ত কর্মীকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। দীর্ঘমেয়াদে কোম্পানির সাফল্য পেতে গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তের দিকে কার্যত হাঁটতে সংস্থা বাধ্য হয়েছে বলে বার্তা দেওয়া হয়েছে কর্মীদের।

১৮ হাজার কর্মীকে ছাঁটাই করে।

১৮ হাজার কর্মীকে ছাঁটাই করে।

এর আগে গত বছর অর্থাৎ ২০২২ সালে অ্যামাজন প্রায় ১৮ হাজার কর্মীকে ছাঁটাই করে। সংস্থার একাধিক দফতর থেকে এই ছাঁটাই করা হয়। এই ছাঁটাইয়ের ফলে সংস্থায় যথেষ্ট প্রভাব পড়ে। গোটা বিশ্বে অ্যামাজনের অন্তত ১৫ লাখ কর্মচারী রয়েছে। জানা গিয়েছে, যে সমস্ত কর্মীদের ছাঁটাই করা হবে তাদের ২৪ ঘন্টা আগে নোটিশ দেওয়া হবে। তবে সংস্থার তরফে কিছুদিনের বেতন দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে অ্যামাজনের ইতিহাসে এটি পঞ্চম বার যেখানে ফের একবার কর্মী ছাঁটাই হতে চলেছে।

ছাটাই করে ফেসবুক

ছাটাই করে ফেসবুক

গত কয়েকদিন আগেই কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করে ফেসবুকের মূল সংস্থা মেটা। সেই মতো কয়েক হাজার কর্মীকে ছাঁটাই করা হয়। গত বছর নভেম্বর মাসে এই সংস্থা ১৩ শতাংশ কর্মী ছাঁটাই করে। সংস্থায় আয়ে ধাক্কা এবং বিশ্বজুড়ে চলা মন্দার কারণে এই ছাঁটাইয়ের পথে মেটা হাঁটতে বাধ্য হয় বলে জানানো হয়। শুধু তাই নয়, ফেসবুকের ইতিহাসে প্রথম ছাঁটাই হতে চলেছে বলেও জানান মার্ক জুকারবার্গ। কিন্তু এরপরেও ১১ হাজার কর্মীকে গোটা বিশ্বের একাধিক অফিস থেকে মেটা ছাঁটাই করতে একপ্রকার বাধ্য হয় সংস্থা। আর এরপর ফের একবার ছাঁটাই হতে চলেছে সেই সংস্থায়।

চ্যালেঞ্জের মুখে বিশ্ব

চ্যালেঞ্জের মুখে বিশ্ব

শুধু ফেসবুক কিংবা অ্যামাজনই নয়, বিশ্বের একাধিক সংস্থা কর্মী ছাঁটাই করতে কার্যত বাধ্য হয়। বিশ্বজুড়ে চলা আর্থিক মন্দা নতুন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। আর এর ফলে সংস্থাগুলি পরিস্থিতি সামলাতে শুধু কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে। যার প্রভাব পড়েছে ভারতীয় সংস্থাগুলির উপরেও। একাধিক সংস্থা কর্মী ছাঁটাই করেছে ইতিমধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+