পাকিস্তানে ফের চিনের নাগরিকের ওপরে হামলা! করাচিতে গুলিতে মৃত এক, গুরুতর আহত আরও ২

পাকিস্তানের ফের চিনের নাগরিকের ওপরে হামলা। এদিন করাচির একটি জনাকীর্ণ বাজারে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজদের গুলিতে চিনের এক নাগরিক মারা যান। এপর দুই ব্যক্তি গুরুতর আহত হন বলে জানা গিয়েছে। প্রকাশিত খবর অনুযায়ী আততায়ীরা একটি ড

পাকিস্তানের ফের চিনের নাগরিকের ওপরে হামলা। এদিন করাচির একটি জনাকীর্ণ বাজারে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজদের গুলিতে চিনের এক নাগরিক মারা যান। এপর দুই ব্যক্তি গুরুতর আহত হন বলে জানা গিয়েছে। প্রকাশিত খবর অনুযায়ী আততায়ীরা একটি ডেন্টাল ক্লিনিকের ভিতরে গুলি চালায়।

 পাকিস্তানে ফের চিনের নাগরিকের ওপরে হামলা! করাচিতে গুলিতে মৃত এক, গুরুতর আহত আরও ২

পাকিস্তানের সংবাদ মাধ্যমে এব্যাপারে এক পুলিশ কর্তাকে উদ্ধৃত করা হয়েছে। সেখানে বলা হয়েছে এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃত ব্যক্তিকে রনিল ডি রাইমন্ড চা (২৫) বলে শনাক্ত করা হয়েছে। অন্যদিকে ৭২ বছরে মার্গ্রেড এবং ৭৪ বছর বয়সী রিচার্ডকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পাকিস্তানে চিনের নাগরিকদের ওপরে হামলার এটাই সব থেকে শেষের ঘটনা। এবছরের এপ্রিলে করাচি বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের এক আত্মঘাতী হামলায় তিন চিনের নাগরিকের মৃত্যু পরে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছিল চিন। চিনের বিদেশ দফতরের এক মুখপাত্র বলেছিলেন, চিনাদের রক্ত বৃথা যাবে না। ওই ঘটনার পিছনে যে যারা থাকুক না কেন, তাদেরকে চড়া মূল্য দিতে হবে।

পরবর্তী সময়ে বালুচিস্তান লিবারেশন আর্মির মাজিড ব্রিগেডের তরফে কনফুসিয়াস ইনস্টিটিউটে হামলার দায় স্বীকার করা হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+