সিতরাংয়ের পর ধেয়ে আসছে আরও একটি ঘূর্ণিঝড়, আগাম সতর্ক করল আবহাওয়া দফতর
সিতরাংয়ের পর ধেয়ে আসছে আরও একটি ঘূর্ণিঝড়, আগাম সতর্ক করল আবহাওয়া দফতর
ঘূর্ণিঝড় সিতরাং দীপাবলির রাতে আছড়ে পড়েছে বাংলাদেশের বরিশালে। ঝড়ের তাণ্ডবে ক্ষয়ক্ষতিও হয়েছে বেশ, প্রাণ কেড়েছে সিতরাং। বাংলাদেশের উপর দিয়ে বয়ে গিয়ে সিতরং এখন উত্তর-পূর্ব ভারতে হানা দিয়েছে। এক সিতরাংয়ের দাপট শেষ হতে না হতেই পরবর্তী ঘূর্ণিঝড় আগমনের পূর্বভাস দিয়ে দিল আবহাওয়া দফতর।

ক্ষত শুকোতে না শুকোতেই পরবর্তী ঝড়!
আগাম সতর্কতা জারি করে আবহাওয়া দফতরের তরফে জানানে হয়েছে, শীঘ্রই আরও একটি ঘূর্ণিঝড় ধেয়ে আসছে বঙ্গোপসাগর দিয়ে। খুব শীঘ্রই তা হানা দিয়ে পারে বাংলাদেশে। তার মোকাবিলায় তৈরি থাকতে হবে। সিতরাংয়ের প্রভাবে কতটা ক্ষতি হয়েছে, তা এখনও নির্ধারণ করতে পারেনি বাংলাদেশ প্রশাসন। আর সেই ক্ষত শুকোতে না শুকোতেই পরবর্তী ঝড়ে অশনি সংকেত দিয়ে রাখল আবহাওয়া দফতর।

ডিসেম্বরের মধ্যেই পরবর্তী ঘূর্ণিঝড় হানা দেবে
সিতরাং বয়ে যাওয়ার পরই বাংলাদেশ আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, এটাই শেষ নয়, এ বছরই আরও একটি ঘূর্ণিঝড় হানা দেবে বাংলাদেশে। ডিসেম্বরের মধ্যেই পরবর্তী ঘূর্ণিঝড় হানা দেবে বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশে। এদিন ফলাও করা বাংলাদেশের সংবাদমাধ্যমে এই খবর প্রচারিত হয়েছে।

আরও একটি ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা প্রশাসনেরও
মঙ্গলবার বাংলাদেশ আবহাওয়া দফতরের পক্ষ থেকে আবদুল মান্নান দাবি করেন, আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এ বছরই আরও একটি ঝড় হানা দেবে। শুধু আবহাওয়া দফতরই নয়, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহম্মদ এনামুর রহমানও সতর্কবার্তা দিয়েছেন।

পরবর্তী ঝড়ের মোকাবিলায় আগেভাগে ব্যবস্থা
সোমবার রাতে ঘূর্ণিঝড় সিতরাং আছড়ে পড়ার পর সোমবার রাত ১টা ১০ মিনিট নাগাদ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহম্মদ এনামুর রহমানকে ফোন করে ভালোভাবে ঝড় মোকাবিলার জন্য ধন্যবাদন জ্ঞাপন করেন। সেইসঙ্গে তিনি পরামর্শ দেন পরবর্তী ঝড়ের মোকাবিলায় আগেভাগে ব্যবস্থা নেওয়া জন্য। ত্রাণ প্রতিমন্ত্রী স্বয়ং একথা জানান।

ফের যদি বছর শেষে ঘূর্ণিঝড় হানা দেয়...
সোমবার বরিশালের কাছে তিনকোনা ও সন্দ্বীপের মধ্যে দিয়ে ঘূর্ণিঝড় সিতরাং অতিক্রম করে যায়। তার জেরে প্রায় ১৯ জনের মৃত্যু হয়। ক্ষতি হয় ফসলের। বহু বাড়ি ভেঙে পড়ে। গত চার বছরে অন্তত ৬টি ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে বাংলাদেশের উপকূলে। এরপর ফের যদি বছর শেষে ঘূর্ণিঝড় হানা দেয়, তবে সেটা বাংলাদেশের জন্য চরম দুর্ভোগ বলে আশঙ্কা করা হয়েছে।

সিতরাংয়ের পর যে ঘূর্ণিঝড় আসছে, তার নাম
সিতরাংয়ের পর যে ঘূর্ণিঝড় বা সাইক্লোন ধেয়ে আসবে, তার নাম হবে ম্যানডৌস। এই নাম দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। এর আগে সিতরাং ধেয়ে গেল তার নাম দিয়েছিল থাইল্যান্ড। অক্টোবর তেকে ডিসেম্বর পর্যন্ত বঙ্গেপসাগর ঘূর্ণিঝড়ের জন্য অনুকূল থাকে। তারপর ফের এপ্রিল-মে-জুন থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হয়।












Click it and Unblock the Notifications