জয়লাভের পরেই আগাম পরিকল্পনা ঘোষণা বাইডেনের, করোনা মোকাবিলাতে বিশেষ জোর

জয়লাভের পরেই আগাম পরিকল্পনা ঘোষণা বাইডেনের, করোনা মোকাবিলাতে বিশেষ জোর

হাড্ডাহাড্ডি নির্বাচনী লড়াইয়ে জয়লাভের পর এবার শুরু থেকেই প্রতিশ্রুতি পূরণের রাস্তায় হাঁটতে চাইছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে বাইডেনের জয়ের পরেই গত দু-দিন ব্যাপী খুশির হাওয়া বইছে আমেরিকার ডেমোক্র্যাট শিবিরে। এবার তারি মাঝে করোনা মোকাবিলায় একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করতে দেখা গেল বাইডেনকে।

করোনা ইস্যুতে ট্রাম্পের সঙ্গে শুরু থেকেই বাকযুদ্ধে বাইডেন

করোনা ইস্যুতে ট্রাম্পের সঙ্গে শুরু থেকেই বাকযুদ্ধে বাইডেন

করোনা প্রাদুর্ভাবের শুরু হোক নির্বাচনী প্রচার প্রথম থেকেই মারণ করোনাকে হালকা ভাবে নিতে দেখা যায় বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকী মাস্ক ছাড়া জনসভায় আসা বা ভাষণ দেওয়ার ক্ষেত্রে ট্রাম্পের জুড়ি মেলা ভার। যা নিয়ে শুরু থেকেই বিরোধীদের কটাক্ষের মুখে পড়েন ট্রাম্প। অন্যদিকে করোনা মোকাবিলায় ট্রাম্পের সম্পূর্ণ ভিন্ন রাস্তাতে হাঁটতে দেখা যায় বাইডেনকে। এমনকী করোনা সংক্রমণ পুরোপুরি সেরে ওঠার আগে হাসপাতাল থেকে বলপূর্বক ছুটি নিয়ে নেওয়ায় ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্সিয়াল ডিবেটে অংশ নেওয়ার ক্ষেত্রেও নারাজ হতে দেখা যায় বাইডেনকে।

 ১২ সদস্যের করোনা টাস্ক ফোর্স তৈরি

১২ সদস্যের করোনা টাস্ক ফোর্স তৈরি

প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই প্রায় ১ কোটি ২ লক্ষের বেশি আক্রান্ত নিয়ে বিশ্বের করোনা মানচিত্রে শীর্ষ তালিকায় রয়েছে আমেরিকা। এমতাবস্থায়, করোনা মোকাবিলাকেই প্রথম অগ্রাধিকার দিতে চাইছেন নতুন মার্কিন রাষ্ট্রপতি। ইতিমধ্যেই ১২ সদস্যের করোনা টাস্ক ফোর্স তৈরির কথা জানিয়েছেন বাইডেন। যার শীর্ষে পদে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত প্রাক্তন মার্কিন জেনারেল সার্জন বিবেক মূর্তি।

করোনা মোকাবিলায় কোন কোন ক্ষেত্রে জোর ?

করোনা মোকাবিলায় কোন কোন ক্ষেত্রে জোর ?

ইতিমধ্যেই বাইডেনের টিমের তরফেও এটা স্পষ্ট ভাবে জানানো হয়েছে মাস্ক পড়া বাধ্যতামূলক করতে আরও বেশি করাকরি করে বাইডেন সরকার। এমনকী করোনা টেস্টিংয়ের উপরেও আরও বেশি মাত্রায় জোর দেওয়া হবে বলেও খবর। প্রসঙ্গত উল্লেখ্য গত পরশু পেনসিলভেনিয়ায় ট্রাম্প শিবিরকে কোণঠাসা করার পরেই দোদ্যুল্যমান অবস্থা থেকে কার্যত জয়ের রাস্তা পরিষ্কার হয় বাইডেনের। যদিও এখনও সমস্ত রাজ্যের গণনা পর্ব শেষ হয়নি আমেরিকায়। পরাজয়ও স্বীকার করেননি ট্রাম্প।

কোন কোন ক্ষেত্রে আসতে পারে বড়সড় রদবদল

কোন কোন ক্ষেত্রে আসতে পারে বড়সড় রদবদল

ট্রাম্প বিদায়ের পর আগামীতে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দেখানো পথেই হাঁটবেন বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। মসনদে বসার পরেই প্যারিস জলবায়ু চুক্তিতে ফের আমেরিকার নিজের নাম লেখাবে বলে আগেই জানিয়েছিলেন বাইডেন। এমনকী মেক্সিকোর প্রতিও বাইডেনের সুর অনেকটাই নরম হবে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। অন্যদিকে বাইডেনর হাত ধরেই আমেরিকার অভিবাসন নীতিতেও বড়সড় রদবদল ঘটতে চলেছে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+