রাষ্ট্রপুঞ্জের ধাক্কায় শিক্ষা হয়নি, কাশ্মীর ইস্যুতে মুখ পোড়াতে আন্তর্জাতিক আদালতের পথে পাকিস্তান

জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা তুলে নেওয়া ও এই রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে উন্নয়নের পথে ঠেলে দেওয়া।

জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা তুলে নেওয়া ও রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এই সিদ্ধান্ত যেন গলার কাঁটা হয়ে গিয়েছে পাকিস্তানের। সেদেশের প্রধানমন্ত্রী ইমরান খান এই বিষয় নিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কথা বলে ভারতকে চাপে ফেলতে গিয়ে নিজেই চাপে পড়েছেন।

রাষ্ট্রপুঞ্জে ধাক্কায় শিক্ষা হয়নি, কাশ্মীর ইস্যুতে মুখ পোড়াতে আন্তর্জাতিক আদালতে যাচ্ছে পাকিস্তান

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে এই প্রসঙ্গ উত্থাপন করে কাশ্মীর ইস্যুতে ভারতকে ব্যাকফুটে ফেলতে গিয়ে ব্যাক ফায়ার হয়েছে পাকিস্তানের। একমাত্র বন্ধু দেশ চিন ছাড়া আর কোনও স্থায়ী সদস্য দেশ পাকিস্তানের পক্ষে দাঁড়ায়নি। সকলে ভারতের পাশে দাঁড়িয়ে কাশ্মীর ইস্যুতে সমর্থন জানিয়েছে।

তবে পাকিস্তান নাছোড়বান্দা। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ধাক্কা খাওয়ার পর এবার পাকিস্তান আন্তর্জাতিক ন্যায় আদালতে কাশ্মীর ইস্যুতে দ্বারস্থ হতে চলেছে। পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এখবর জানিয়েছেন।

পাকিস্তান একেবারে প্রথম থেকেই কাশ্মীরে ৩৭০ ধারা তুলে নেওয়াকে কেন্দ্র করে হওয়া রাজ্য ভাগের ইস্যুতে ভারতের বিরুদ্ধাচরণ করে আসছে। কাশ্মীরের মানবাধিকার লঙ্ঘিত করে ভারত একপেশে পেশিশক্তির ব্যবহার করছে ভূস্বর্গে। এমনটাই দাবি পাকিস্তানের।

আর সেই দাবিকে সামনে রেখেই নিরাপত্তা পরিষদের পর আন্তর্জাতিক ন্যায় আদালতের দ্বারস্থ হচ্ছে পাকিস্তান। পাকিস্তান সরকারের বৈঠকের পর সর্বসম্মতিক্রমে আন্তর্জাতিক আদালতে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানি বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+