মেটা, টুইটার, মাইক্রোসফটের পথে অ্যামাজন, ব্যয় কমাতে ব্যাপক কর্মী ছাঁটাইয়ের পথে ই-কমার্স সংস্থাটি
মেটা, টুইটার, মাইক্রোসফটের পথে অ্যামাজন, ব্যয় কমাতে ব্যাপক কর্মী ছাঁটাইয়ের পথে ই-কমার্স সংস্থাটি
অর্থনীতি বিশেষজ্ঞরা আগেই সতর্ক করেছিলেন। তাঁরা জানিয়েছিলেন, ২০২২ সালের শেষের দিক থেকে বিশ্বজুড়ে আর্থিক মন্দা শুরু হবে। ২০২৩ সালে সেই মন্দা প্রকট আকার ধারণ করতে পারে। যার জেরে বহু কর্মী চাকরি হারাতে পারেন। সেই আশঙ্কাকে সত্যি করে, টুইটার, মাইক্রসফট, মেটার পর এবার ব্যাপক কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল অ্যামাজন। সোশ্যাল মিডিয়ায় অ্যামাজনের এক প্রাক্তন কর্মী জানিয়েছেন, সংস্থায় ব্যাপক পরিমাণে কর্মী বরখাস্ত হয়েছেন। কিন্তু ঠিক কতজন কর্মীকে অ্যামজন বরখাস্ত করেছেন জানা যায়নি।

প্রাক্তন অ্যামাজন কর্মীর বয়ান
অ্যামাজনে কর্মরত একজন সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার জেমি ঝাং লিঙ্কডইন-এ সংস্থায় ব্যাপক পরিমাণে কর্মীদের বরখাস্ত করার খবর প্রকাশ্যে আনেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, তিনি দেড় বছর অ্যামাজনের রোবটিক বিভাগে কর্মরত ছিলেন। বর্তমানে তাঁকে অ্যামাজন থেকে বরখাস্ত করা হয়েছে। তিনি নতুন চাকরি খুঁজছেন। অ্যামাজনের প্রাক্তন এক কর্মী বলেছেন, রোবটিক বিভাগের সমস্ত কর্মীকে পিঙ্ক স্লিপ দেওয়া হয়েছে। অর্থাৎ তাঁদের চাকরি খোঁজার জন্য বলা হয়েছে বা বরখাস্ত করা হয়েছে।

অ্যামাজনের সতর্কবার্তা
অ্যামাজন ঠিক কতজন কর্মীকে বরখাস্ত করেছেন, এই বিষয়ে কোনও বিবৃতি প্রকাশ করেনি। মার্কিন পত্রিকার একটি প্রতিবেদনে জানানো হয়েছে, অ্যামাজন তাদের বেশ কিছু অলাভজনক ইউনিটের কর্মীদের অন্যত্র চাকরি খোঁজার নির্দেশ দিয়েছে। অ্যামাজনের তরফে জানানো হয়েছে, ওই ইউনিটগুলো শীঘ্রই বন্ধ হয়ে যাবে বা সাময়িকভাবে ওই ইউনিটের কাজগুলো স্থগিত করা হবে। গত সপ্তাহে অ্যামাজনের কর্মীদের বরখাস্তের একটি ইঙ্গিত দেওয়া হয়েছিল। সেখানে ই কমার্স সংস্থাটির তরফে জারি করা একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, আর্থিক সঙ্কটের মধ্যে রয়েছে সংস্থাটি। ব্যয় কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

অ্যামাজনে হচ্ছে না নতুন নিয়োগ
সংস্থার পিপল এক্সপেরিয়েন্স অ্যান্ড টেকনোলজির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বেথ গ্যালেটি একটি নোটিশে বলেন, বর্তমানে সংস্থাটি আর্থিক অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। গত কয়েক বছরে আমরা বেশ কয়েকজনকে নিয়োগ করেছি। তবে বর্তমানে সংস্থাটি নতুন করে কোনও কর্মী নিয়োগ করবে না। পাশাপাশি তিনি বলেন, আগামী কয়েক মাসে অ্যামাজানে কোনও বিভাগেই নতুন কোনও নিয়োগ হবে না। আমরা অর্থনৈতিক দিকটি নজরে রাখছে। সংস্থার আর্থিক পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন করে নিয়োগ করা হবে।

অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে অ্যামাজান
অ্যামাজনের তরফে জানানো হয়েছে, সংস্থাটি বর্তমানে প্রবল অনিশ্চয়তার মুখে পড়ছে। বর্তমানে সংস্থাটি বিনিয়োগ ও আয়ের মধ্যে সামঞ্জস্য রাখার চেষ্টা করছে। তবে অ্যামাজন প্রথমবার আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে না। আগেও অ্যামাজন বেশ কয়েকবার আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে গিয়েছে। অতীতে সমস্ত ধরনের প্রতিকূলতা দূর করে অ্যামাজন আবার ঘুরে দাঁড়িয়েছে। আশা করা হচ্ছে, ভবিষ্যতেও এই পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হবে বলে অ্যামাজনের তরফে জানানো হয়েছে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications