টুইটার নিয়ে বিতর্কের মধ্যেই কর্মী ছাঁটাই এবার META-তেও! বুধবার থেকে শুরু প্রক্রিয়া?
টুইটর নিয়ে কার্যত বিশ্বজুড়ে একেবারে হুলস্থূল কাণ্ড। ইতিমধ্যে বিশ্বের অন্যতম বড় সোশ্যাল নেটওয়ার্কের দায়িত্ব নিয়েছেন ইলম মাস্ক। আর এরপরেই ভারতীয় বংশদ্ভুত পরাগ আগরওয়ালকে ছেটে ফেলেন মাস্ক। এমনকি একাধিক আধিকারিককেও পথ দেখিয়ে
টুইটর নিয়ে কার্যত বিশ্বজুড়ে একেবারে হুলস্থূল কাণ্ড। ইতিমধ্যে বিশ্বের অন্যতম বড় সোশ্যাল নেটওয়ার্কের দায়িত্ব নিয়েছেন ইলম মাস্ক। আর এরপরেই ভারতীয় বংশদ্ভুত পরাগ আগরওয়ালকে ছেটে ফেলেন মাস্ক। এমনকি একাধিক আধিকারিককেও পথ দেখিয়ে দেন তিনি।
শুধু তাই নয়, টুইটারের ভালো করতেই নাকি গনছাঁটাইয়ের পথে হাঁটতে হচ্ছে বলেও জানান বিশ্বের সবথেকে বড় ধণী ব্যক্তি। আর এই বিতর্কের মধ্যেই এবার সংবাদ শিরোনামে মেটা! কার্যত সংস্থার ইতিহাসে এই প্রথম নজিরবিহীন সিদ্ধান্ত নিতে চলেছে বলে জানা যাচ্ছে। আর এই সিদ্ধান্তে কার্যত প্রশ্নের মুখে সংস্থার কর্মীদের ভবিষ্যৎ!

ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে মেটা
টুইটার নিয়ে চলা বিতর্কের মধ্যেই এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে মেটা। গত কয়েকমাস আগেই ফেসবুকের পেরেন্ট সংস্থার নাম বদলে হয় মেটা। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালে একটি খবর প্রকাশিত হয়েছে। আর সেই প্রকাশিত খবরে দাবি করা হয়েছে পেরেন্ট কোম্পানি Meta কয়েক হাজার কর্মীকে ছাঁটা ই করতে চলেছে। আগামী বুধবার থেকেই এই প্রক্রিয়া শুরু হতে চলেছে বলেও প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। অন্যান্য কর্মীদের যাতে প্রভাবিত না করে সেদিকে তাকিয়েই নাকি এই সিদ্ধান্ত।

ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে Meta
প্রকাশিত খবর অনুযায়ী, প্রথমবারের জন্যে সংস্থায় ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে Meta। কার্যত ইতিহাসে প্রথমবার। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে সংস্থা জানিয়েছিল মেটাতে প্রায় 87,000 কর্মচারী কাজ করে থাকে। তবে সম্প্রতি মেটার শেয়ার ভ্যালু ব্যাপক ভাবে পড়তে চলেছে। সেখানে দাঁড়িয়ে সংস্থা যদি ছাঁটাইয়ের পথে হাঁটে তাহলে তা নতুন কিছু নয় বলে দাবি। বলে রাখা প্রয়োজন, এই বছর মেটার শেয়ার ব্যাপক ভাবে পড়ছে। সংস্থার শেয়ার ৭৩ শতাংশ পর্যন্ত নীচে এসে গিয়েছে।

উপরের স্তরে এই ছাঁটাই করা হবে
জানা যাচ্ছে, সংস্থার উপরের স্তরে এই ছাঁটাই করা হবে বলে জানা যাচ্ছে। বলে রাখা প্রয়োজন, ফেসবুকের পেরেন্ট কোম্পানি মেটার শেয়ারগুলি ২০১৬ সালে তাদের সর্বনিম্ন স্তরের চেয়ে বেশি পতনের পরে খারাপ পারফরমিং স্টক হয়ে গিয়েছে। যা বড় ধাক্কা মেটার কাছে। এই অবস্থায় প[অরিস্থিতি সামাল দেওয়াটা বড় চ্যালেঞ্জ ফেসবুকের কাছে। যদিও ওয়াল স্ট্রিট জার্নাল ছাঁটাই সম্পর্কে মেটার কাছে জানতে চাইলে এই বিষয়ে কোনও বক্তব্য দিতে চায়নি।
তবে বিশ্বজুড়ে আর্থিক মন্দা বাড়ছে। সেখানে দাঁড়িয়ে সমস্ত সংস্থাতেই কার্যত কর্মী ছাঁটাই চলেছে। এবার সেই তালিকাতে নাম লেখাতে চলল বিশ্বের সবথেকে বড় সোশ্যাল জায়েন্ট।












Click it and Unblock the Notifications