সাপকে চুমু খেতে গিয়ে জায়গা হলো হাসপাতালে
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ওই ব্যক্তি কেনো সাপটিকে চুমু খেতে গিয়েছিলো তা এখনো পরিষ্কার নয়। তবে উল্টো সাপের কামড় খেয়ে তিনি হাসপাতালে গেলেও ঘটনার পর লাপাত্তা হয়ে গেছে সাপটি। তার অবস্থাও এখন সঙ্কটমুক
শখ হয়েছিলো সাপকে চুমু খাবে, কিন্তু উল্টো নিজেই সাপের কামড় খেয়ে হাসপাতালে ঠাঁই হয়েছে এক ব্যক্তির।
সাপটি ধরেছিলেন চার্লস গফ নামক এক ব্যক্তি।
তার বাড়ি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উত্তর পূর্বাঞ্চলীয় পুটনাম কাউন্টিতে।
সাপটি ধরে তিনি আটকেই রেখেছিলেন।
কিন্তু এর একদিন পর সাপটির দিকে চোখ পড়ে তার প্রতিবেশী রন রেইনল্ডের।
এক পর্যায়ে তিনি সাপটির সঙ্গে খেলা শুরু করেন এবং সাপটিকে চুমু দিতে যান।
আর তখনি ঘটে বিপত্তি।
সুবিধামতো পেয়ে সাপটি ঠিকই ছোবল মেরে দেয় রেইনল্ডের মুখে।
পরে দ্রুতই তাকে হাসপাতালে নেয়া হয়।
মিস্টার গফ গণমাধ্যমকে বলেছেন রন বললো আমি সাপের মুখে চুমু দিবো, আর তখনি সাপটি কামড় দিয়ে দেয়।
তবে তার দাবি রন আসলে অভিনয় করছিলো, চুমুটি সে দিতোনা।
কিন্তু বেচারা সাপের সাধ্য কি রনের মনের কথা বোঝার, নাগালে পেয়েই কামড় বসিয়ে দেয় রনের গালে।
এরপর রনের অবস্থা শুরুতে একটু জটিল থাকলেও এখন নিয়ন্ত্রণে সব।
ওদিকে ঘটনার পরই পালিয়েছে সাপ।
তবে এটা এখনো নিশ্চিত নয় রন কেনো সাপটিকে চুমু খেতে গেলো।
আরও পড়ুন:
টিপু সুলতান মসজিদের ইমাম অপসারিত
জলবসন্তের রোগীর জায়গা নেই ঢাকার হাসপাতালে













Click it and Unblock the Notifications