Suicide attack on Pakistan: ফের হামলা পাকিস্তানে, ট্রেন হাইজ্যাকের পর সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলা
Suicide attack on Pakistan army camp: গত কয়েকঘণ্টা আগেই বালোচিস্তানে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে। একেবারে ভর দুপুরে আস্ত একটা ট্রেন হাইজ্যাক করে নেয় বিদ্রোহী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি (Baloch Liberation Army (BLA)। এই ঘটনার রেশ এখনও কাটেনি। আর এর মধ্যেই ফের হামলা পাকিস্তানে। জানা যাচ্ছে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একটি পাকসেনা ক্যাম্পে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে।
প্রবল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলেও একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে। ভয়াবহ এই হামলায় বহু জনের মৃত্যু হয়েছে বলেও দাবি করা হচ্ছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট ভাবে সরকারি ভাবে কিছু জানানো হয়নি (Suicide attack on Pakistan army camp) ।

যদিও এক বার্তায় পাকসেনা জানাচ্ছে, ১০ জঙ্গিকে ইতিমধ্যেই খতম করা হয়েছে। মৃত সমস্ত জঙ্গিরাই তেহেরিকি-ই-তালিবানের (Tehreek-e-Taliban Pakistan (TTP) সক্রিয় সদস্য বলেও দাবি করা হচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার পরেই গোটা দেশজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বাহিনী এবং সমস্ত নিরাপত্তা এজেন্সিকে সতর্ক থাকতে বলা হয়েছে বলে জানা যাচ্ছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সবার নজর এড়িয়ে হামলাকারীরা পাক সেনা ঘাঁটিতে প্রবেশ করে এবং বিস্ফোরণ ঘটায়।
শুধু তাই নয়, এই ঘটনার পরেই পাক সেনা লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালায় বলে জানা যাচ্ছে। পাল্টা জবাব দেয় পাকসেনাও। দুপক্ষের গোলাগুলিতে একেবারে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ইতিমধ্যে ঘটনার একাধিক ছবি এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে বিস্ফোরণের পর কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। শুধু তাই নয়, মুহুরমুহুর গুলির শব্দ শোনা যাচ্ছে ওই সেনা ক্যাম্পে।
এমনকী বেশ কিছু দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতেও দেখা যাচ্ছে। পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর, প্রবল বিস্ফোরণে সামরিক ক্যাম্পে বড়সড় ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই হামলায় কোনও পাকসেনার মৃত্যু হএয়ছে কিনা জানানো হয়নি। ঘটনায় বহু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
পাক সরকারের এক মন্ত্রী জানিয়েছেন, গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। গোটা দেশ নিরাপত্তা বাহিনীর পাশে আছে। সমূলে দেশ থেকে সন্ত্রাসবাদকে উৎখাত করা হবে বলেও হুঁশিয়ারি। আদৌও তা কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন আছে। দেশের মাটিতে দিনের পর দিন সন্ত্রাসবাদকে প্রশয় দেওয়ার ফল পাকিস্তান হাতেনাতে পাচ্ছে বলেই দাবি বিশেষনবগদের।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications